স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

০৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ PM
আদালতে মো. নাছের ঠাকুর

আদালতে মো. নাছের ঠাকুর © সংগৃহীত

ফরিদপুরের মধুখালীতে এক লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করার দায়ে স্বামী মো. নাছের ঠাকুরকে (৪০) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ফরিদপুর জেলা ও দায়রা জজ শামীমা পারভীন রায় ঘোষণা করেন। রায় প্রদানের সময় আসামি আদালতে হাজির ছিলেন। পরে পুলিশ তাকে জেলা কারাগারে নিয়ে যায়। 

নিহত স্বপ্না বেগমের (২৫) বাবার বাড়ি একই উপজেলার দাড়িরপাড় গ্রামে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১২ সালে মো. নাছের ঠাকুর ও স্বপ্না বেগম পারিবারিকভাবে বিয়ে করেন। বিয়ের পর থেকেই নাছের যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করতেন। ২০১৬ সালে ১ লাখ টাকা যৌতুক না পাওয়ায় ২১ মার্চ তিনি স্বপ্নাকে মারধর করেন এবং সন্ধ্যায় নিজের বসতঘরে ওড়না দিয়ে পেঁচিয়ে হত্যা করেন। স্বপ্নার বড় ভাই মো. আলী শেখ (৩৯) মধুখালী থানায় নাছের ঠাকুরসহ চার ভাইকে সহযোগী আসামি করে মামলা করেন। তদন্তের দায়িত্বে ছিলেন মধুখালী থানার উপপরিদর্শক আব্দুর রব। হত্যাকাণ্ডের এক মাস পর ২০১৬ সালের ২১ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন।

আদালতের পিপি গোলাম রব্বানী বলেন, ‘ন্যায়বিচার পেয়েছি। কিছুটা দেরি হলেও প্রমাণ হলো, দোষ করার পর পার পাবে না। এতে আইনের শাসন প্রতিষ্ঠা হলো।’

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানালেন মাউশি ডিজি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অনুদানভুক্তির তালিকা থেকে বাদ ৪৭১ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
একদিনে প্রাণ গেল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২ শ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবির পাঁচ শিক্ষার্থীকে মাসে ১ হাজার টাকা করে শিক্ষাসহায়তা …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যা: শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হলো দুই আসামিকে
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বিশ্ববাজারে কমছে, বাংলাদেশে কেন বাড়ল— ব্যাখ্যা দি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬