লক্ষ্মীপুরে অটোরিকশা চালককে ফোন করে ডেকে নিয়ে হত্যা

১০ এপ্রিল ২০২৬, ০৮:০৯ PM , আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ০৮:১২ PM
মরদেহ দেখতে আসা মানুষের ছবি

মরদেহ দেখতে আসা মানুষের ছবি © টিডিসি ফটো

লক্ষ্মীপুরে পাওনা টাকা দেওয়ার কথা বলে মোবাইল ফোনে ডেকে নিয়ে ফরহাদ হোসেন (৩০) নামে এক অটোরিকশা চালককে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘাতকরা ফরহাদের একটি চোখ উপড়ে ফেলেছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পূর্ব চরমনসা গ্রামের একটি ফসলি খেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ফরহাদ ওই গ্রামের দিদার হোসেনের ছেলে এবং এক সন্তানের জনক। নিহতের পরিবারের দাবি, আর্থিক লেনদেনকে কেন্দ্র করেই এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

ফরহাদের স্ত্রী নার্গিস বেগম জানান, বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ২টার দিকে এক ব্যক্তি পাওনা টাকা দেওয়ার কথা বলে ফরহাদকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর রাতভর তিনি আর বাড়ি ফেরেননি। ভোরে তার ফোনে কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়। সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি ফসলি জমিতে ফরহাদের নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহের ডান চোখ উপড়ানো এবং শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে স্পষ্টত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করতে এবং মামলার প্রস্তুতি নিতে পুলিশ কাজ শুরু করেছে।

বাড়ির পাশে এমন বীভৎস হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬
অবশেষে পাওয়া গেল জার্মান পর্যটকের ল্যাপটপ, যেভাবে উদ্ধার
  • ১১ অক্টোবর ২০২৬
পুলিশে তিন ক্যাটাগরিতে ইন্সপেক্টর পদে পদোন্নতির প্রজ্ঞাপন জ…
  • ১১ অক্টোবর ২০২৬
আইইএলটিএস ছাড়াই স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অষ্ট্রিয়ায়, কর…
  • ১১ অক্টোবর ২০২৬
একদিনের জন্য ঢাবি ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল
  • ১১ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক…
  • ১১ অক্টোবর ২০২৬