জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ১২৫ টাকা কেন্দ্র ফি নিয়ে বিভ্রান্তি

১৩ এপ্রিল ২০২৬, ০৩:৫০ PM , আপডেট: ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৫১ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ‘১২৫ টাকা কেন্দ্র ফি’ নিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এই ফি শিক্ষার্থীদের আলাদাভাবে পরিশোধ করতে হবে না।

বিভ্রান্তির সূত্রপাত হয় গত ১২ এপ্রিল (রবিবার) কেন্দ্রগুলোর উদ্দেশ্যে প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের একটি জরুরি নির্দেশনা থেকে। বিজ্ঞপ্তির ৮ নম্বর পয়েন্টে শিক্ষার্থী প্রতি ১২৫ টাকা কেন্দ্র ফি নির্ধারণের কথা বলা হয়, এবং পরীক্ষা শুরুর তিন দিন আগে সংশ্লিষ্ট কেন্দ্রের অধ্যক্ষের কাছে এই টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তির এই ভাষাগত উপস্থাপনার কারণে অনেক শিক্ষার্থী ও অভিভাবক মনে করছেন, এই টাকা হয়ত তাদের ব্যক্তিগতভাবে জমা দিতে হবে।প্রকৃতপক্ষে, ভর্তিচ্ছুরা প্রাথমিক আবেদনের সময় যে ১০০০ টাকা ফি প্রদান করেছেন, সেই টাকা থেকেই কলেজ কর্তৃপক্ষ প্রতিটি শিক্ষার্থীর জন্য নির্ধারিত ১২৫ টাকা হারে কেন্দ্র ফি সংশ্লিষ্ট কেন্দ্রে জমা দেবে। এটি সম্পূর্ণভাবে কলেজ ও পরীক্ষা কেন্দ্রের মধ্যকার একটি প্রশাসনিক ও দাপ্তরিক প্রক্রিয়া। এর সাথে শিক্ষার্থীদের সরাসরি কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই।

কলেজ সূত্রে জানানো হয়েছে, প্রকাশিত বিজ্ঞপ্তিটি মাত্র পরীক্ষা কেন্দ্রগুলোর অভ্যন্তরীণ কার্যক্রমের জন্য। শিক্ষার্থীদের এখন কাজ হলো মনোযোগ দিয়ে পড়াশোনা করা। সঠিক সময়ে অনলাইন থেকে প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড করে এবং সাথে এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড নিয়ে কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করাই হবে শিক্ষার্থীদের মূল দায়িত্ব। কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের পক্ষ থেকে।

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৪-এ বিভিন্ন গ্রেডে ৪৯ পদে চাকরি,…
  • ১১ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা, কক্সবাজারের সেই প্রেমিক রাজু গ্রে…
  • ১১ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের দাবির পর দুই বিভাগের নাম পরিবর্তন করল নজরুল ব…
  • ১১ অক্টোবর ২০২৬
ককরোচদের আন্দোলনে সংহতি জানিয়ে শাহবাগে যুব ফ্রন্ট ও ছাত্র ফ…
  • ১১ অক্টোবর ২০২৬
পুলিশ সুপারের কার্যালয়ে ১৪ ও ১৫তম গ্রেডে চাকরি, আবেদন ৮ নভে…
  • ১১ অক্টোবর ২০২৬