মানারাত ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ভর্তি মেলা শুরু, ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড়

১৩ এপ্রিল ২০২৬, ০৪:০৬ PM
বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভর্তি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে ভর্তি মেলার উদ্বোধন করেন ট্রেজারার মো. মনিরুল ইসলাম

বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভর্তি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে ভর্তি মেলার উদ্বোধন করেন ট্রেজারার মো. মনিরুল ইসলাম © সংগৃহীত

ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড় দিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সামার ২০২৬ সেমিস্টারের ভর্তি মেলা শুরু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভর্তি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে এ ভর্তি মেলার উদ্বোধন করেন ট্রেজারার মো. মনিরুল ইসলাম।

এ সময় অন্যদের মধ্যে ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আতাউর রহমান, সিএসই বিভাগের অধ্যাপক ড. রমিত আজাদ, ভর্তি বিভাগের পরিচালক মো. আবদুল কাদের, ছাত্রবিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. আব্দুল মতিন, ডেপুটি রেজিস্ট্রার মো. আলমগীর হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী ২০ এপ্রিল পর্যন্ত এ মেলা চলবে। মেলা উপলক্ষে ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড় ছাড়াও নতুন ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার। এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে টিউশন ফির ওপর যথারীতি ১০০ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে। এর মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যাদের দুটো মিলে চতুর্থ বিষয় ছাড়া জিপিএ ১০ রয়েছে, তারা পাবেন টিউশন ফিতে ১০০ শতাংশ ছাড়। এ ছাড়া গরিব ও  মেধাবীদেরও ১০০ শতাংশ পর্যন্ত ছাড়ে পড়ার সুযোগ রয়েছে। 

প্রোগ্রামসমূহ : বিবিএ, বিএ (অনার্স) ইন ইংলিশ, বি. ফার্ম (অনার্স), সিএসই (রেগুলার ও ইভেনিং), ইইই (রেগুলার ও ইভেনিং), এলএলবি (অনার্স), ব্যাচেলর অব জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, বিএ (অনার্স) ইন ইসলামিক স্টাডিজ  (রেগুলার ও সাপ্তাহিক), এমবিএ (রেগুলার ও এক্সিকিউটিভ), এমএ ইন ইংলিশ  (ইভেনিং) এবং এলএলএম। 

ভর্তিচ্ছু ছাত্রছাত্রীরা ০১৭৮০৩৬৪৪১৪-১৫, ০১৭০৯১২৬৩৯৪ নম্বরে যোগাযোগ করতে পারেন।

সরকারি কলেজে অধ্যক্ষের সঙ্গে সহকারী অধ্যাপকের মধ্যে মারামার…
  • ১২ জুন ২০২৬
পটুয়াখালী জেলা প্রশাসকের  কার্যালয়ে চাকরি, পদ ৯, আবেদন ৭ জু…
  • ১২ জুন ২০২৬
দুই সপ্তাহের অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন রাবি উপাচার্য
  • ১২ জুন ২০২৬
৩ বিশ্বকাপে সঠিক বলা সেই অর্থনীতিবিদের এবারের ভবিষ্যদ্বাণী …
  • ১২ জুন ২০২৬
শিক্ষকদের উপস্থিতি ট্র্যাকিংয়ে কঠোর হচ্ছে প্রাথমিক অধিদপ্তর…
  • ১২ জুন ২০২৬
অফিসার ক্যাশ নিয়োগে বড় বিজ্ঞপ্তি সমন্বিত ৬ ব্যাংকে, পদ ১৩৩৫…
  • ১২ জুন ২০২৬
×