বৈশাখী মেলার প্রস্তুতিতে সরগরম ময়মনসিংহের পালপাড়া

১৩ এপ্রিল ২০২৬, ০৩:২৯ PM
বৈশাখী মেলার প্রস্তুতি চলছে

বৈশাখী মেলার প্রস্তুতি চলছে © টিডিসি ফটো

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে সামনে রেখে ময়মনসিংহের পালপাড়া গুলোতে এখন দম ফেলার ফুরসত নেই। মৃৎশিল্পীদের নিপুণ ছোঁয়ায় তৈরি হাঁড়ি-পাতিল, মাটির ব্যাংক আর বাহারি খেলনায় রঙিন হয়ে উঠছে আঙিনা। দীর্ঘ কয়েক বছরের মন্দা কাটিয়ে এবার নতুন আশায় বুক বাঁধছেন ফুলবাড়ীয়া উপজেলার শিবগঞ্জ বিভিন্ন এলাকার পালরা।

সরেজমিনে শিবগঞ্জ পালপাড়া ঘুরে দেখা যায়, বৈশাখি পণ্যের পসরায় ভরে উঠেছে মৃৎশিল্পীদের উঠান। কেউ পাইন বা চুলা থেকে মাটির জিনিস নামাচ্ছেন, কেউ বা ব্যস্ত তুলির আঁচড়ে সেগুলোকে রঙিন করতে। পাইকারদের সাথে দরদাম শেষে ভ্যান বোঝাই করে সেই পণ্য চলে যাচ্ছে মেলাপ্রাঙ্গনে।

করোনা মহামারি এবং গত কয়েক বছর রমজান মাসে বৈশাখ পড়ায় মেলা ছিল অনেকটাই প্রাণহীন। ফলে কাজ হারিয়ে মানবেতর জীবন কাটিয়েছেন মৃৎশিল্পীরা। তবে এবার পরিস্থিতি ভিন্ন। বৈশাখ মাসজুড়ে এক মেলা থেকে অন্য মেলায় যাওয়ার পূর্ণ প্রস্তুতি নিচ্ছেন তারা।

পালপাড়ার শিক্ষিত যুবকদের অনেকেই অভাব-অনটন সত্ত্বেও আঁকড়ে ধরে আছেন পূর্বপুরুষের এই পেশা। স্নাতক শেষ করে এই শিল্পে যুক্ত হওয়া গৌতম চন্দ্র পাল জানান, পৈতৃক পেশাকে ভালোবেসে তিনি মাটির সাথেই পড়ে আছেন।

তবে আধুনিক প্রশিক্ষণ ও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে তারা পিছিয়ে পড়ছেন। প্লাস্টিকের আগ্রাসনে মাটির পণ্যের চাহিদা কমলেও এবারের মেলায় ভালো বেচাকেনার আশা করছেন তিনি। একই আবেগ প্রবীণ মৃৎশিল্পী উদয় চন্দ্র পালের। ১৯৬৬ সালে এসএসসি পাস করার পর সরকারি চাকরির সুযোগ থাকলেও মাটির টানে তিনি এই পেশায় থেকে যান। তিনি মনে করেন, মাটির সাথে মানুষের নাড়ির সম্পর্ক থাকলেও রাষ্ট্র এই শিল্পীদের যোগ্য মর্যাদা দেয় না।

উৎসবের এই আমেজের আড়ালে মৃৎশিল্পীদের মনে দীর্ঘদিনের ক্ষোভ ও বঞ্চনাও কাজ করছে। নিরঞ্জন চন্দ্র পালের মতে, বৈশাখ এলে সংবাদমাধ্যমে তাদের কথা উঠে আসলেও সারা বছর তাদের কষ্টের খোঁজ কেউ রাখে না।

আধুনিক প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তার অভাবে ধুঁকতে থাকা এই প্রাচীন শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের সুদৃষ্টি কামনা করছেন ময়মনসিংহের মৃৎশিল্পীরা। শত সংকটের মাঝেও ভ্যান বোঝাই মাটির পণ্য মেলা অভিমুখে রওনা হওয়া যেন পালপাড়ার মানুষের বেঁচে থাকার নতুন সংগ্রামেরই প্রতিচ্ছবি।

ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহেই
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে পিএসসির সঙ্গে আলোচনা চলছ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ব্র‍্যাকের পৃষ্ঠপোষকতায় ইবিতে স্থাপিত হচ্ছে ‘ক্যারিয়ার হাব’
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নারী শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও পুষ্টি নিশ্চিত অত্যন্ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারিকরণের ৮ বছর পর ৫ শিক্ষককে এডহক নিয়োগ দিল মন্ত্রণালয়
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাক কুমনে ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9