জবিতে দুই দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজনের সিদ্ধান্ত

০৭ এপ্রিল ২০২৬, ০৪:২৭ PM , আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩১ PM
জগন্নাথ বিশ্ববিদ্যাল

জগন্নাথ বিশ্ববিদ্যাল © টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে দুই দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হবে আগামী ১৪ ও ১৫ এপ্রিল (১ ও ২ বৈশাখ) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মেলা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পহেলা বৈশাখ উদযাপনের অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এই মেলা চলবে। মেলায় স্টল বরাদ্দে আগ্রহী শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের জন্য আবেদন ফরম উন্মুক্ত করা হয়েছে। আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। ৭ এপ্রিল থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১২ এপ্রিল দুপুর ১২টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতি ফুটে উঠবে এবং ক্যাম্পাস জুড়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে। মেলার সার্বিক প্রস্তুতি ও শৃঙ্খলা রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ নজরদারি রাখছে।

সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের উদ্দেশ্যে বিমানের বার্তা
  • ১১ অক্টোবর ২০২৬
ট্যাবু ভেঙে পোশাকের সমতা ফেরাতে যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’
  • ১১ অক্টোবর ২০২৬
১ অক্টোবরের পরীক্ষার চিঠি ২৮ সেপ্টেম্বর ডাকযোগে পাঠাল প্রশা…
  • ১১ অক্টোবর ২০২৬
অ্যাসোসিয়েট প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড, কর্মস্থল…
  • ১১ অক্টোবর ২০২৬
২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি, সতর্ক করলেন বিজ…
  • ১১ অক্টোবর ২০২৬
‘সহকারী’ বাদ দিয়ে শুধু ‘শিক্ষক’ রাখতে প্রস্তাব মন্ত্রণালয়ের…
  • ১১ অক্টোবর ২০২৬