বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ২৫

১৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ PM
পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাসটি খাদে পড়ে যায়

পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাসটি খাদে পড়ে যায় © সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও তরমুজবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও আরও ২০-২৫ জন যাত্রী আহত হয়েছেন। তবে দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। 

সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯‌টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের ভাঙ্গা-টেকেরহাট মহাসড়কের বাবনাতলা ব্রিজ-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে মাদারীপুরগামী শাহ ফরিদ পরিবহন (ঢাকা মেট্রো ব-১১-০১২২) বাবনাতলা ব্রিজের দক্ষিণ পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তরমুজবোঝাই একটি নম্বরবিহীন পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে বাসটি সড়কের পূর্ব পাশের ঢালে খাদে পড়ে যায়। এতে বাসের ২০-২৫ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনায় পিকআপে থাকা তরমুজের মালিক জাহাঙ্গীর মোল্লা (৩৭) ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া অপর নিহত ব্যক্তি হলেন মো. আলমগীর ‌(৪২) বছর।

আহত ব্যক্তিদের মধ্যে সাগর (১৯), ফজলুল হক (৬০), আশরাফ মোল্লা (৫৫), লোকমান (৫০), বিলকিস (৪০), মীর ফারুক (৫৫), মেহেদী হাসান (২৮), সাদিয়া (২১), বিশ্বনাথ (৫৫), রূপালী (৪৫), গোলাম মোস্তফা (৫৫), মনিরুজ্জামান (৪০) ও লাভলুসহ কয়েকজন রয়েছেন। তাদের স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. মামুন হোসেন সঙ্গীয় ফোর্স ও রেকারসহ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। পরে পিকআপটি উদ্ধার করে হাইওয়ে থানায় নেওয়া হয় এবং নিহত জাহাঙ্গীর মোল্লার সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

১১ বছর পর আমার বেতন বাড়ছে ১৩৫২ টাকা, সারা দেশ বলছে ডাবল—বাস…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে ৪৪ পদে চাকরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মহেশখালীতে বাসায় ঢুকে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘বাবার পাশে সমাধি দিয়েন’ পোস্টের পর মেঘমল্লার বসুকে আশঙ্কাজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
কুকুর কামড়ানোর পর করণীয় কী, কত ঘণ্টার মধ্যে জলাতঙ্কের টিকা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে কোটি টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9