মাউশি ডিজির দায়িত্বে থাকা আব্দুল হান্নানকে ওএসডি

১৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ PM
আব্দুল হান্নান ও মাউশি লোগো

আব্দুল হান্নান ও মাউশি লোগো © ফাইল ছবি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) অতিরিক্ত দায়িত্ব পালন করা প্রফেসর বি এম আব্দুল হান্নানকে ওএসডি করা হয়েছে। তার জায়গায় কলেজ ও প্রশাসন শাখার দায়িত্ব দেওয়া হয়েছে ফরিদপুর সরকারি আইন উদ্দিন কলেজের অধ্যক্ষ মো. নাজমুল হককে।

সোমবার (১৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। একই প্রজ্ঞাপনে আরো পাঁচ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।

প্রসঙ্গত প্রফেসর বি এম আব্দুল হান্নান মাউশির কলেজ ও প্রশাসন শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাউশির সাবেক ডিজি অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান পদত্যাগ করলে বি এম আব্দুল হান্নানকে অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করছিলেন।

স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপের সুযোগ দেবে অস্ট্রেলিয়ার…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, অতঃপর বিয়ে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
দক্ষিণ কোরিয়ায় স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপের সুযোগ, আ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডাক্তার হবার ব্যর্থতা থেকে বিচারকের স্বপ্ন, বিজেএসের প্রথম …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে আপত্তিকর অবস্থায় শিক্ষার্থী যুগল আটক, বিয়ের ব্যবস্থা …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
১০ টাকার প্রলোভন দেখিয়ে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দেওয়াল টিকটকা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬