নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩ এপ্রিল ২০২৬, ১১:৫৭ AM
নালিতাবাড়ী থানা

নালিতাবাড়ী থানা © সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে বিয়ের মাত্র তিন মাসের মাথায় সোহাগি (১৮) নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  রবিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার দক্ষিণ ছালুয়াতলা গ্রামে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সোহাগির মরদেহ দেখতে পেয়ে পরিবার ও স্থানীয়রা পুলিশকে খবর দেয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। নিহত সোহাগি ওই এলাকার চা দোকানদার হাফিজুর ইসলামের স্ত্রী।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন, তাদের বিয়ে হয়েছে প্রায় তিন মাস। হঠাৎ করে এমন ঘটনা কেন ঘটল, এখনো কিছু জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হবে।

নিহতের বাবা সুন্দর আলী বলেন, ‘গত ২৬ ডিসেম্বর মেয়ের বিয়ে দিয়ে আমরা ঢাকায় চলে আসি। মেয়েও ঢাকায় থাকতো, তবে গ্রামের বিয়ে দিয়েছি যেন খোঁজখবর রাখা যায়। গতকাল রাতেও মেয়ের সঙ্গে কথা হয়েছে। কয়েক দিন আগে শুনেছি, ওর শাশুড়ির সঙ্গে আলাদা হয়েছে। আমার জামাই ভালো মানুষ, কীভাবে কী হলো বুঝতে পারছি না। আমি ঢাকায় থেকে বাড়ির পথে রওনা হয়েছি, গিয়ে বিস্তারিত বলতে পারব।’

নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) বাসার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আগামীকাল মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান জানান, মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৪-এ বিভিন্ন গ্রেডে ৪৯ পদে চাকরি,…
  • ১১ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা, কক্সবাজারের সেই প্রেমিক রাজু গ্রে…
  • ১১ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের দাবির পর দুই বিভাগের নাম পরিবর্তন করল নজরুল ব…
  • ১১ অক্টোবর ২০২৬
ককরোচদের আন্দোলনে সংহতি জানিয়ে শাহবাগে যুব ফ্রন্ট ও ছাত্র ফ…
  • ১১ অক্টোবর ২০২৬
পুলিশ সুপারের কার্যালয়ে ১৪ ও ১৫তম গ্রেডে চাকরি, আবেদন ৮ নভে…
  • ১১ অক্টোবর ২০২৬