শিক্ষিকার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

২০ জুন ২০২১, ০৮:২৭ AM
শিক্ষিকা তপতি চৌধুরী

শিক্ষিকা তপতি চৌধুরী © সংগৃহীত

সিলেটের ওসমানীনগরে তপতি চৌধুরী (৪২) নামে এক শিক্ষিকার ঘর থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে ওসমানীনগর থানা পুলিশ। শনিবার মধ্যরাতে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউপির সোয়ারগাওয়ের খয়েরপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

এসময় ওই শিক্ষিকার ঘর থেকে তার গৃহকর্মীর ঝুলন্ত লাশও উদ্ধার করে পুলিশ।  ওই গৃহকর্মীর নাম গৌরাঙ্গ বলে জানা যায়।

নিহত শিক্ষিকা ছিলেন ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউপির খয়েরপুর সোয়ারগাও গ্রামের ডা. বিয় ভূষণ দে’র স্ত্রী।  তিনি স্থানীয় সোয়ারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক বলেন, নিহত শিক্ষিকার স্বামী ডা. বিয় ভূষণ দে তার নিজের চেম্বার থেকে রাত ১১টার দিকে বাসায় ফিরে ঘরের দরজা বন্ধ পাওয়ায় স্ত্রীকে ডাকাডাকি করে।  কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে শিক্ষিকা তপতি চৌধুরীর লাশ উদ্ধার করি। সেখানে গালায় ফাঁস লাগানো অবস্থায় গৃহকর্মী গৌরাঙ্গেরও লাশ উদ্ধার করি।  শিক্ষিকা তপতিকে কে বা কারা কী কারণে কুপিয়ে হত্যা করেছে সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

আরও দেখুন: কিশোর গ্যাংয়ের দুইটি গ্রুপের ১০ সদস্য গ্রেপ্তার

সংসদ সদস্যদের বাসস্থান ও আসবাব তৈরিসহ যেসব বিষয়ে সিদ্ধান্ত …
  • ২৮ মার্চ ২০২৬
হাড্ডাহাডি লড়াইয়ে ভারতের সঙ্গে ড্র বাংলাদেশের
  • ২৮ মার্চ ২০২৬
পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর মেয়েকে নিয়ে বিতর্কিত মন্তব্য, নাসিম…
  • ২৮ মার্চ ২০২৬
ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ সৌদি আরব-ইরাক-সিরিয়া-কুয়ে…
  • ২৮ মার্চ ২০২৬
সংসদ কার্যক্রমে গতি আনতে বৈঠক, সদস্যদের দিকনির্দেশনা দিলেন …
  • ২৮ মার্চ ২০২৬
স্কুল-কলেজ খুলছে কাল, মানতে হবে যেসব নির্দেশনা
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence