দিনদুপুরে মাদ্রাসা শিক্ষকের তিন লাখ টাকা নিয়ে পালাল ছিনতাইকারী

১১ জুন ২০২১, ০৮:৩০ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

জসীম উদ্দিন একটি ব্যাংক থেকে তিন লাখ টাকা তুলে হেঁটে আরেকটি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। এসময় এক দুর্বৃত্ত জসীম উদ্দিনকে ধাক্কা দিয়ে ফেলে দিলে অন্য সহযোগীরা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে মতিঝিলের ঘরোয়া হোটেলের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন।

আরো পড়ুন মোবাইল চুরির অপবাদে স্কুলছাত্রকে অমানবিক নির্যাতন, মা-ছেলে আটক

ভুক্তভোগী শিক্ষকের নাম জসীম উদ্দিন। তিনি মতিঝিলের জামিয়া দারুল উলুম মাদ্রাসার সহকারী শিক্ষক।

পুলিশ সূত্রে জানায়, টাকা ছিনিয়ে নেওয়ার পর একপর্যায়ে জসীম উদ্দিন অচেতন হয়ে পড়েন। এই অবস্থায় আশপাশে থাকা ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসা শেষে বিকেলে হাসপাতাল ছাড়েন তিনি।

জসীম উদ্দিনের ছেলে তানজিমুল ইসলাম বলেন, তার বাবা পুরোপুরি সুস্থ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন।

টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, পদ ৫০, আবেদন…
  • ১১ এপ্রিল ২০২৬
জমা হয়নি বোর্ড ফি, ৯২ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা নিয়ে শঙ্কা
  • ১১ এপ্রিল ২০২৬
এসিসিতে চাকরির গুঞ্জনকে ‘বোগাস’ দাবি বুলবুলের
  • ১১ এপ্রিল ২০২৬
কলেজছাত্রের ওপর সন্ত্রাসী হামলা, থানায় অভিযোগ
  • ১১ এপ্রিল ২০২৬
৭ বছর চাকরি করলেও বেতন পান না ১৯ শিক্ষক, আশ্বাস দিলেন শিক্…
  • ১১ এপ্রিল ২০২৬
সৈয়দপুরে অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে…
  • ১১ এপ্রিল ২০২৬
close