সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্র ও কার্তুজ উদ্ধার

১০ এপ্রিল ২০২৬, ০৯:০৪ PM
সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।

সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। © সংগৃহীত

সুন্দরবনের পশ্চিম বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও চারটি কারতুজ উদ্ধার করেছে বনবিভাগ। শুক্রবার (১০ এপ্রিল) নিয়মিত টহলের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

বনবিভাগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা রেঞ্জের একটি বিশেষ টিম ও কোবাদক স্টেশনের বনকর্মীরা সংরক্ষিত সুন্দরবনের কঞ্চির খালের বাইনতলা এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় বনের গভীরে দুষ্কৃতিকারীদের উপস্থিতি টের পেয়ে তাদের ধাওয়া করা হলে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল ও আশপাশ এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় তিনটি দেশীয় অস্ত্র ও চারটি কারতুজ উদ্ধার করা হয়।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, বনজ সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় বনবিভাগ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা অস্ত্র ফেলে পালিয়ে যায়।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানা পুলিশকে অবহিত করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও কারতুজ পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং বন আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় বনবিভাগ।

বরিশালে আইসিটি ট্যালেন্ট হান্টে চ্যাম্পিয়ন কুয়েট, রানারআপ ব…
  • ১০ অক্টোবর ২০২৬
কে বলেছে তোমাকে পুরো গায়ে বোরকা পরতে, হাতে-পায়ে মোজা ব্যবহা…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় আইইউবিএটির ১২ গবেষক
  • ১০ অক্টোবর ২০২৬
পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
  • ১০ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান…
  • ১০ অক্টোবর ২০২৬
কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞ…
  • ১০ অক্টোবর ২০২৬