কলেজছাত্রের ওপর সন্ত্রাসী হামলা, থানায় অভিযোগ

১১ এপ্রিল ২০২৬, ০১:২৫ PM
মো. ঈদুল হাসান অভি

মো. ঈদুল হাসান অভি © সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে এক কলেজছাত্রকে তুলে নিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় আহত শিক্ষার্থীর মা টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কুমিল্লার বুরিচং উপজেলার বাসিন্দা কাজী সুমনা আক্তার বর্তমানে গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানাধীন খরতৈল ব্যাংকপাড়া এলাকায় পরিবারসহ বসবাস করছেন। তার ছেলে মো. ঈদুল হাসান অভি (২০) উত্তরা পলিটেকনিক কলেজের শিক্ষার্থী।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, শুক্রবার (১০ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে টঙ্গী পশ্চিম থানার স্বরতৈল সাতাইশ রোড এলাকায় ময়লা অপসারণের দাবিতে ছাত্র-জনতার একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই সময় পথ দিয়ে যাওয়ার সময় যানজট সৃষ্টি হলে স্বেচ্ছাসেবক হিসেবে তার ছেলে অভি যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন।

এ সময় স্থানীয় মো. আলাল (৪৫) ও মো. আশিকসহ (২৫) অজ্ঞাতনামা আরও ৫-৬ জন তাকে অকারণে গালিগালাজ করে বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে তারা অভিকে জোরপূর্বক তুলে নিয়ে খরতৈল সাতাইশ এলাকায় ইঞ্জিনিয়ার জামাল মিয়ার বাড়ির গেটের ভেতরে নিয়ে যায়।

সেখানে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র ও চায়নিজ কুড়াল দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে তার ডান পা, পিঠ ও বুকের বাম পাশে গুরুতর কাটা ও রক্তাক্ত জখম হয়। হামলার সময় অভিযুক্তরা তার সঙ্গে থাকা আনুমানিক ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগে বলা হয়েছে।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত অভিকে উদ্ধার করে প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হলে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, উত্তরা হয়ে সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহতের চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করে পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে শুক্রবার টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর মা।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি মুহাম্মদ আরিফ হোসেন জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎সিনিয়র-জুনিয়র প্রথা ও র‍্যাগিংয়ের অভিযোগ তুলে রুয়েট ছাড়ছেন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৫ জেলায় প্রতিনিধি নিয়োগ দেবে দ্য ডেইলি ক্যাম্পাস
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও একজনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইরানের মানচিত্রে নিজের মুখ, বিস্ফোরণে ছারখার খার্গ, এক ঘণ্ট…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ফ্রান্স সফরে গেলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে বাড়ছে মৌখিকের নম্বর
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9