সাভারে গুলি করে ছিনতাইয়ের তিনদিন পর বিদেশি পিস্তলসহ একজন আটক

১১ এপ্রিল ২০২৬, ১২:০৭ AM , আপডেট: ১১ এপ্রিল ২০২৬, ১২:১০ AM
আটক ছিনতাইকারী

আটক ছিনতাইকারী © সংগৃহীত

আশুলিয়ায় অভিযান চালিয়ে মো. রুবেল (৩৫) নামের এক অস্ত্রধারী একজনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার জামগড়া এনভয় গার্মেন্টস সংলগ্ন মনিরের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার।

আটককৃত মো. রুবেল বরিশাল জেলার উজিরপুর থানার উটরা এলাকার মো. ইউনুস রাড়ীর ছেলে। বর্তমানে তিনি ঢাকার আশুলিয়ার জামগড়া ছোট রূপায়ন ছয়তলা এলাকায় বসবাস করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, গত ৭ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার একটি হোটেল থেকে খাবার খেয়ে ঢাকার চকবাজারে মালপত্র কেনার উদ্দেশ্যে বেরিয়েছিলেন ঘনিষ্ঠ দুই বন্ধু আল আমিন ও পারভেজ। এ সময় জামগড়া ঈদগা মাঠ এলাকায় দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত এসে তাদের পথরোধ করে দাঁড়ায়। কোনো কিছু বোঝার আগেই দুর্বৃত্তরা অস্ত্র দিয়ে আল আমিনের পেটের বাম পাশে এবং পারভেজের বাম হাতের কনুইতে গুলি করে তাদের সঙ্গে থাকা নগদ দুই লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়।

পুলিশ আরো জানায়, গুলাগুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের লক্ষ্যে আজ (শুক্রবার) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার এসআই মো. রাশেদুজ্জামান, এসআই মো. আবু তালেব ও এএসআই মো. আমিনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ জামগড়া এনভয় গার্মেন্টস সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রুবেল নামের সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার জানান, আটক ব্যক্তি অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। যেকোনো অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আশুলিয়া থানা পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ডিসিইউর বদরুন্নেসা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধ…
  • ১১ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন ও সহিংসতার ঘটনায় ১৮ জন আটক
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা নিয়ে ইউজিসির অনুরোধ রাখছে না চট্টগ্রাম বিশ্বব…
  • ১১ নভেম্বর ২০২৬
নিরাপত্তা শঙ্কায় ঢাবি ক্যাম্পাস ছাড়লেন দুই বিদেশি শিক্ষার্থী
  • ১১ নভেম্বর ২০২৬
অধিনায়কত্ব পাচ্ছেন হামজা, একাদশে ৩ পরিবর্তন
  • ১১ নভেম্বর ২০২৬
মীর নাসিরের পা ধরে শিক্ষক, ছেলে মীর হেলালের পা ধরে ভিসি
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950