প্রাইভেটকারের তেলের ট্যাংকে মিলল ইয়াবা, চালকসহ দুই নারী আটক

১০ এপ্রিল ২০২৬, ০৩:২২ PM , আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ০৩:২৪ PM
চালকসহ দুই নারী আটক অবস্থায় ছবি

চালকসহ দুই নারী আটক অবস্থায় ছবি © টিডিসি ফটো

কক্সবাজারের টেকনাফে অভিনব কায়দায় প্রাইভেটকারের তেলের ট্যাংকের ভেতরে লুকিয়ে ইয়াবা পাচারের সময় দুই নারীসহ তিন মাদককারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১০ এপ্রিল) ভোররাতে শীলখালী এলাকায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) একটি অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে এই বিশাল চালানটি জব্দ করে। বিজিবির এই অভিযানে নেতৃত্ব দেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম।

বিজিবি জানায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা সেটিকে থামিয়ে তল্লাশি শুরু করেন। দীর্ঘ তল্লাশির একপর্যায়ে গাড়ির তেলের ট্যাংকের ভেতরে সুকৌশলে লুকানো কসটেপে মোড়ানো ২১টি প্যাকেট পাওয়া যায়, যা খুলে প্রায় ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এই মাদক পাচারের ঘটনায় আটক ব্যক্তিরা হলেন— টেকনাফের উত্তর পাড়া এলাকার গাড়িচালক মো. মাসুদ শরিফ (২২), কক্সবাজার সদর উপজেলার সমিতিপাড়ার মোসা. বিউটি (২৭) এবং মোসা. মাহিম (১৯)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন যে, তারা টেকনাফ সীমান্ত এলাকা থেকে এই বিপুল পরিমাণ মাদক সংগ্রহ করে কক্সবাজার শহরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করার পাশাপাশি তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন উদ্ধার করেছে বিজিবি। আটক মাদককারবারীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, মাদক চোরাচালানের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বন্ধে বিজিবির এই কঠোর নজরদারি এবং অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন। এই সফল অভিযানের ফলে সীমান্তে মাদককারবারীদের অভিনব কৌশল নস্যাৎ করা সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬