হবিগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ আটক ১

০৯ এপ্রিল ২০২৬, ১১:৫৮ AM
জব্দ করা গাঁজা ও ইয়াবা

জব্দ করা গাঁজা ও ইয়াবা © সংগৃহীত

হবিগঞ্জের বাহুবল উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে প্রশাসন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। 

এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং অংশ নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জ।

অভিযানে মো. ফটিক মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা ও ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে বাহুবল মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬