গেমের টাকা না পেয়ে মাকে মারধর: ভাইরাল ভিডিওর কিশোর পুলিশ হেফাজতে

গেমের টাকা না পেয়ে মাকে মারধর: ভাইরাল ভিডিওর কিশোর পুলিশ হেফাজতে

গেমের টাকা না পেয়ে মাকে মারধর: ভাইরাল ভিডিওর কিশোর পুলিশ হেফাজতে © সংগৃহীত ও সম্পাদিত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অনলাইন গেম খেলার টাকা না পেয়ে মাকে মারধরের ঘটনায় ভাইরাল হওয়া ভিডিওর অভিযুক্ত কিশোরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আটক কিশোর মো. জাবেদুল ইসলাম জাবেদ (১৭) উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকার কালা গাজীর বাড়ির বাসিন্দা মৃত মো. ইয়াকুবের ছেলে। মারধরের শিকার তাঁর মা মরিয়ম বেগম।

পুলিশ জানায়, ভিডিও ছড়িয়ে পড়ার পর গতকাল রাতে পুলিশের একটি দল ওই এলাকায় গেলে সে পালিয়ে অন্যত্র চলে যায়। বৃহস্পতিবার দুপুরে সে নিজ বসতঘরে ফিরে এসেছে, এমন তথ্যের ভিত্তিতে আনোয়ারা থানার উপ-পরিদর্শক (এসআই) শিমুল চন্দ্র দাস ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুরুল আফছারের নেতৃত্বে পুলিশের একটি দল নিজ বসতঘর থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। বর্তমানে অভিযুক্ত কিশোর পুলিশের হেফাজতে রয়েছে।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করে। পরে অভিযুক্ত কিশোরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে বুধবার (৮ এপ্রিল) বিকেলে চুন্নাপাড়া এলাকায় নিজ ঘরে মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে তাঁকে মারধরের অভিযোগ ওঠে জাবেদের বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া ১ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, হাতে বটি নিয়ে জাবেদ তাঁর মায়ের কাছে টাকা দাবি করছেন। একপর্যায়ে তিনি মাকে মারধর শুরু করেন। এ সময় ভুক্তভোগী নারীকে কান্নাজড়িত কণ্ঠে বলতে শোনা যায়, ‘টাকা দিব, মারিস না।’ আশপাশের লোকজন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও তিনি থামেননি। ঘটনাটি তাঁর বোন মোবাইল ফোনে ধারণ করেন বলে জানা গেছে।

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা আগস্ট মাসের বেতন পাবেন কখন, জান…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ইন্ডাকশন না ইনফ্রারেড কোন চুলায় খরচ কম?
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে মাদক কারবারের বিরোধে যুবককে কুপিয়ে হত্যা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে সারের গোডাউনে অভিযান, ছয় ব্যবসায়ীকে জরিমানা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
৩ দফায় দেশের বাজারে সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির হলে গাঁজা সেবন, সরঞ্জামসহ ৫ শিক্ষার্থীকে হাতেনাতে ধরল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬