সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

০৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ PM
নিহত আনিসুর রহমান চৌধুরী

নিহত আনিসুর রহমান চৌধুরী © টিডিসি সম্পাদিত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে লড়ির সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ভাটিয়ারী স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিসুর রহমান চৌধুরী (২৫) উপজেলার কুমিরা ইউনিয়নের মধ্যম ঘোড়ামরা এলাকার বাসিন্দা জসীমুর রহমান চৌধুরীর সন্তান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলটি চট্টগ্রামমুখী লেনে চলাচলকালে একটি লড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এ ঘটনায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিটিভির লোগো
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
২০২৭ সালের দাখিল পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেল দিতে ব্যয় ১২ হাজার কোটি টাকা,…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজারে সমুদ্রসৈকতের বালিয়াড়ি নষ্ট করে সড়ক নির্মাণকাজ…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
২০২৭ সালের দাখিলের টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬