চট্টগ্রামে বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ১১ সদস্য গ্রেপ্তার

০৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ PM
অভিযানে গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের সদস্যরা

অভিযানে গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের সদস্যরা © সংগৃহীত

চট্টগ্রামের জামালখান এলাকায় বিশেষ অভিযানে ‘ডেঞ্জার’ কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সিএমপির দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার দিকনির্দেশনায়, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (দক্ষিণ) ও কোতোয়ালি জোনের সহকারী কমিশনারের তত্ত্বাবধানে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আরমান হোসেন (১৯), মো. বাপ্পী (১৯), নাছির উদ্দিন রিয়াদ (১৯), মো. সাইম হোসেন সোহাগ (১৯), মো. হোসেন (২৩), মো. আল আমিন (১৯), মো. রিয়াদ (১৯), মো. তামজিদ (১৯), মো. অনিক আকরাম (১৯), নিরব গাঙ্গুলী (১৯) ও গ্যাং লিডার মো. শামীম (২২)।

পুলিশ জানায়, গত ৩ এপ্রিল বিকেল ৩টা ৫৫ মিনিট থেকে ৪টা ২৫ মিনিট পর্যন্ত কোতোয়ালি থানাধীন জামালখান এলাকায় ডাক্তার খাস্তগীর স্কুলের গেটের সামনে অভিযান চালানো হয়। এ সময় ‘ডেঞ্জার’ কিশোর গ্যাংয়ের প্রধান মো. শামীমের (২২) নেতৃত্বে সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় শক্তি প্রদর্শন, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল। পরে অভিযোন চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি স্টিলের তৈরি টিপছোরা, একটি কাঠের বাটযুক্ত কিরিচ, একটি স্টিলের চাপাতি, বিভিন্ন সাইজের ৮টি কাঠের লাঠি, একটি লোহার ধামা এবং ঘটনাস্থল থেকে ১৫টি ইটের টুকরা উদ্ধার করা হয়।

পরে তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) ২০১৯-এর ৪/৫ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিটিভির লোগো
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
২০২৭ সালের দাখিল পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেল দিতে ব্যয় ১২ হাজার কোটি টাকা,…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজারে সমুদ্রসৈকতের বালিয়াড়ি নষ্ট করে সড়ক নির্মাণকাজ…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
২০২৭ সালের দাখিলের টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬