মধ্যপ্রাচ্যে যুদ্ধ

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুই দিনে ১৯ ফ্লাইট বাতিল

০৬ এপ্রিল ২০২৬, ০৩:৩২ PM
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর © সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল আবারও স্থবির হয়ে পড়েছে। শনি ও রবিবার (৪ ও ৫ এপ্রিল) দুই দিনে মধ্যপ্রাচ্যগামী ও আগত মোট ১৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪টি আগমন (অ্যারাইভাল) ও ৩টি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট রয়েছে। এ ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি আগমন ও ২টি প্রস্থান, এয়ার আরাবিয়ার শারজাহ রুটের ২টি আগমন ও ২টি প্রস্থান এবং সালাম এয়ারের ২টি আগমন ও ২টি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল গণমাধমকে জানান, এ সময় বিভিন্ন এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য রুটের ১৩টি আগমন ও ১০টি প্রস্থান ফ্লাইট সচল ছিল। তবে সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলোর স্থবিরতা এখনো কাটেনি।

তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পাল্টা হামলার কারণে আকাশপথে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। আমেরিকান ঘাঁটি, হরমুজ প্রণালী এবং বিভিন্ন বিমানবন্দরে হামলার ঘটনায় ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ২৬৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রক…
  • ১৩ অক্টোবর ২০২৬
আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা
  • ১৩ অক্টোবর ২০২৬
নিজের ছবি দিয়েই হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েট আন্দোলনে বুয়েটের সংহতি, শাহবাগে শিক্ষার্থীদের মানববন্…
  • ১৩ অক্টোবর ২০২৬