পারকি সমুদ্রসৈকত

আনোয়ারায় অনৈতিক কার্যকলাপের অভিযোগে ১৪ যুবক-যুবতী আটক

পুলিশের অভিযানে আটকৃতরা

পুলিশের অভিযানে আটকৃতরা © সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্রসৈকত এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৪ জন যুবক-যুবতীকে আটক করেছে পুলিশ। অনৈতিক কার্যকলাপের অভিযোগে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (৫ এপ্রিল) দুপুর আনুমানিক দুইটার দিকে পারকি সমুদ্রসৈকত এলাকার ‘সাগর ছাঁয়া’ নামের একটি আবাসিক হোটেলে বন্দর পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বাড়ি কর্ণফুলি ও বাঁশখালী উপজেলায়। তাদের মধ্যে এক দম্পতিও রয়েছেন।

জানতে চাইলে হোটেলটির মালিক এহসান মুঠোফোনে বলেন, ‘পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে কয়েকজনকে আটক করে নিয়ে গেছে। আটক ব্যক্তিদের বৈধ কাগজপত্র রয়েছে বলেও দাবি করেন তিনি।’

বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৪ জন যুবক-যুবতীকে আটক করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।’

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ‘সাগর ছাঁয়া’ হোটেলে অসামাজিক কার্যকলাপ চলে আসছে। হোটেলের কর্মচারীরা রাস্তায় দাঁড়িয়ে পারকি সমুদ্রসৈকতে আসা পর্যটকদের বিভিন্নভাবে হোটেলে নেওয়ার চেষ্টা করেন, এতে পরিবার-পরিজন নিয়ে আসা পর্যটকেরা অস্বস্তিতে পড়েন।

এর আগে গত বছরের ১৯ ডিসেম্বর সন্ধ্যায় পারকি সমুদ্রসৈকত এলাকায় অভিযান চালিয়ে রয়্যাল কমিউনিটি সেন্টার ও সাগর ছাঁয়া হোটেলের ম্যানেজার তুলাশ দাশ (৪০)-কে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। হোটেলটির বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপের পাশাপাশি প্রভাব খাটিয়ে সরকারি জমিতে সড়ক নির্মাণের অভিযোগও রয়েছে।

সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রক…
  • ১৩ অক্টোবর ২০২৬
আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা
  • ১৩ অক্টোবর ২০২৬
নিজের ছবি দিয়েই হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েট আন্দোলনে বুয়েটের সংহতি, শাহবাগে শিক্ষার্থীদের মানববন্…
  • ১৩ অক্টোবর ২০২৬