মেহেরপুর সীমান্তে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, আটক ২

০১ এপ্রিল ২০২৬, ০১:৪৮ PM
অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমানের নেতৃত্বে সদর থানা ও ডিবি পুলিশের যৌথ টিম অভিযান পরিচালনা করে

অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমানের নেতৃত্বে সদর থানা ও ডিবি পুলিশের যৌথ টিম অভিযান পরিচালনা করে © সংগৃহীত

মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ১৭৫ লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমানের নেতৃত্বে সদর থানা ও ডিবি পুলিশের যৌথ টিম এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের পশ্চিমপাড়ায় ফারাবী ট্রেডার্সের একটি গুদামে অভিযান চালিয়ে ড্রামভর্তি ২৬টি ব্যারেল থেকে ৫ হাজার ৩৭৫ লিটার ডিজেল জব্দ করা হয়। একই সময়ে ফতেপুর গ্রাম থেকে পৃথক অভিযানে আরও ৮০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।

অভিযানকালে ফারাবী ট্রেডার্সের স্বত্বাধিকারী আবু সুফিয়ান ও ফতেপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত করা হয়েছে। পরে অভিযান চালিয়ে এসব ডিজেল জব্দ করা হয়। জব্দ করা তেলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি সংশ্লিষ্টরা। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে সীমান্তবর্তী এলাকায় জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬