প্রেমিকাকে খুশি করতে এএসপি পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে গিয়ে ধরা

০৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ PM
আটককৃত মোস্তাফিজুর রহমান

আটককৃত মোস্তাফিজুর রহমান © সংগৃহীত

প্রেমিকাকে খুশি করতে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে গিয়ে রংপুর নগরীতে এক যুবক আটক হয়েছেন। মঙ্গলবার দুপুরে নগরীর প্রেস ক্লাব মার্কেটের আরটি প্রেস নামে একটি দোকানে এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা তাকে পুলিশে সোপর্দ করে। আটক যুবকের নাম মোস্তাফিজুর রহমান (৩০)। তিনি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার দুমাইল গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রেমিকাকে খুশি করার জন্যই আইডি কার্ড তৈরির কথা জানান। এ কাজে তিনি দিনাজপুর থেকে রংপুরে এসে একটি আবাসিক হোটেলে অবস্থান করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোস্তাফিজুর রহমান নিজেকে এএসপি পরিচয় দিয়ে আইডি কার্ড তৈরি করতে দোকানে যান এবং দ্রুত কাজ শেষ করার জন্য চাপ দেন। তবে ব্যাচ নম্বর ও কর্মস্থল সংক্রান্ত তথ্য জানতে চাইলে তিনি সন্তোষজনক উত্তর দিতে না পারায় দোকানির সন্দেহ হয়।

আরটি প্রেসের কর্মচারী রাকিবুল মিয়া বলেন, ‘তিনি নিজেকে পুলিশের এএসপি পরিচয় দেন। কিন্তু কর্মস্থল, ব্যাচ নম্বরসহ বিভিন্ন তথ্য ঠিকভাবে বলতে পারেননি। এতে আমাদের সন্দেহ হয়।’

পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে তাকে জিজ্ঞাসাবাদ করে সত্যতা নিশ্চিত করা হয় এবং পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সঙ্গে কোনো চক্র জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা ছাত্রদল সভাপতি বহিষ্কার 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে চবির আওয়ামীপন্থি শিক্ষকের কটাক্ষ, …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই ৫০ সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন জুয়ার টাকা চেয়ে না পেয়ে মাকে মারধর, ছেলের বিরুদ্ধে গ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মারা গেছেন ভেবে শেষকৃত্যের প্রস্তুতি নিচ্ছিল পরিবার, ১০ দিন…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সৌদির বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন ইমদাদুল্লাহ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9