ছাত্রীকে ধর্ষণের জন্য আঘাত করে সংজ্ঞাহীন করার চেষ্টা, যুবক আটক

১১ এপ্রিল ২০২৬, ১১:০৪ AM , আপডেট: ১১ এপ্রিল ২০২৬, ১১:০৫ AM
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ফারুক হোসেন

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ফারুক হোসেন © সংগৃহীত

নওগাঁর ধামইরহাটে ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ফারুক হোসেন (৪০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে এ ঘটনার পর পরই তাকে আটক করা হয়েছে। ছাত্রীটিতে ধর্ষণের জন্য গাছের ডাল দিয়ে আঘাত করে সংজ্ঞাহীন করার চেষ্টা করে অভিযুক্ত ব্যক্তি।

শনিবার সকালে পুলিশ মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। আটক ফারুক হোসেন উপজেলার একটি গ্রামের বাসিন্দা। আর ভুক্তভোগী ছাত্রী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফারুক হোসেন ভুক্তভোগীকে ধর্ষণের জন্য তাকে গাছের ডাল দিয়ে আঘাত করে রক্তাক্ত করে। এ সময় ভিকটিম কোন রকমে আসামীর হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। 

আরও পড়ুন: হ্যাকিং ঠেকাতে হোয়াটসঅ্যাপে ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ কি জরুরি?

এ ঘটনার সংবাদ পাওয়ার পর পরই পুলিশ সুপারের নির্দেশে ধামইরহাট থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে শুক্রবার বিকেলে ফারুক হোসেনকে আটক করে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, ​বর্তমানে ভিকটিমের চিকিৎসার পাশাপাশি আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আসামিকে যথাযথ প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬