মোবাইলে গেম খেলতে না দেয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

৩১ মে ২০২১, ০৭:৩৯ PM
অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন

অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন © প্রতীকী ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মোবাইলে গেম খেলতে না দেয়ায় অভিমানে গ্যাসের ট্যাবলেট খেয়ে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। রবিবার (৩০ মে) রাত ৯টার দিকে রাজমান গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাফি ওই গ্রামের শাহ আলীর ছেলে। তিনি অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন। 

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, মোবাইলে গেম খেলতে নিষেধ করায় বাবা মায়ের উপরে অভিমান করে গ্যাসের ট্যাবলেট খেয়ে রাফি অসুস্থ হয়ে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে বগুড়া হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করে। তবে কোন অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

আমি নাকি ছোটবেলায় রুকাইয়া জাহান না লিখে ‘রুকাইয়া রহমান’ লিখ…
  • ১৯ এপ্রিল ২০২৬
মিরপুরে ১০৭ বছরের পুরোনো গাবতলী মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথি বিদ্রোহীদের
  • ১৯ এপ্রিল ২০২৬
যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু হতে পারে: গালিবাফ
  • ১৯ এপ্রিল ২০২৬
নেতানিয়াহুর প্ররোচনায় যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, অভিযোগ কমলার
  • ১৯ এপ্রিল ২০২৬
নর্থ সাউথে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘অভিবাসন…
  • ১৯ এপ্রিল ২০২৬