মোবাইলে গেম খেলতে না দেয়ায় অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা

১০ মে ২০২১, ০৫:২৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

গেম খেলায় মোবাইল ফোন কেড়ে নেওয়ায় মায়ের সাথে অভিমান করে এক স্কুলছাত্রীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। রোববার (৯ মে) দিবাগত রাত সাড়ে ৯টা দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

ওই ছাত্রীর নাম শাহাজাদী আক্তার (১৪)। সে ইসলামনগর গ্রামের জীবন মিয়ার মেয়ে। সে সিংগাইর বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শাহাজাদী আক্তার রাতে মোবাইলে গেম খেলছিল। এ সময় তার মা মোবাইল ফোন কেড়ে নেয়। এতে শাহাজাদী ক্ষিপ্ত হয়ে নিজের রুমে চলে যায়। পরে বাড়ির লোকজন কোন সাড়া শব্দ না পেয়ে ডাকাডাকি করে। কিন্তু সাড়া না দেওয়ায় দরজা ভেঙে ঘরে লাশ ঝুলতে দেখে। পরে সিংগাইর থানায় খবর দেয়া হয়।

খবর পেয়ে সোমবার (১০ মে) সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় সিংগাইর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সিংগাইর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েও শামীমের বাদ পড়ার বিষয়টি রাজনৈ…
  • ১৩ এপ্রিল ২০২৬
মানারাত ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ভর্তি মেলা শুরু, ভ…
  • ১৩ এপ্রিল ২০২৬
মাউশি ডিজির দায়িত্বে থাকা আব্দুল হান্নানকে ওএসডি
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ১২৫ টাকা কেন্দ্র ফি নি…
  • ১৩ এপ্রিল ২০২৬
বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ২৫
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈশাখী মেলার প্রস্তুতিতে সরগরম ময়মনসিংহের পালপাড়া
  • ১৩ এপ্রিল ২০২৬