কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

১৩ এপ্রিল ২০২১, ১০:৫৬ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

গাজীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষের সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. শাকিল মিয়া (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এসময় মো.ফাহিম (১২) নামে অপর এক স্কুলছাত্র আহত হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে গাছা থানার কুনিয়াপাছর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে।

নিহত শাকিল মিয়া ময়মনসিংহের গৌরীপুর থানার ধীপপুর এলাকার মো. রেজাউল করিমের ছেলে। সে পরিবারের সঙ্গে গাজীপুর সিটি কর্পোরেশনের কুনিয়াপাছর এলাকায় রুবেল মোল্লার বাসায় ভাড়া থাকে। সে স্থানীয় প্রতিভা কিন্ডারগার্টেনের ৯ম শ্রেণির ছাত্র ছিল।

অন্যদিকে আহত মো.ফাহিম কুনিয়াপাছর এলাকার ফারুক হোসেনের ছেলে। সে প্রত্যাশা কিন্ডারগার্টেনের সপ্তম শ্রেণির ছাত্র।

বিষয়টি নিশ্চিত করে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় কিশোর গ্যাংয়ের দুইপক্ষের মাঝে কয়েকদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার রাতে সোনাপাড়া এলাকায় প্রতিপক্ষের লোকজনের সঙ্গে শাকিল মিয়া ও মো. ফাহিমের কথাকাটাকাটি এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এসময় প্রতিপক্ষ শাকিল ও মো. ফাহিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় তায়েরুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। আর আহত ফাহিমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে চবিতে ছাত্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
রুমিন ফারহানার বক্তব্যকালীন সরকারি এমপিদের অঙ্গভঙ্গি, প্রশ্…
  • ১৯ এপ্রিল ২০২৬
মাইন অপসারণে হরমুজ প্রণালিতে ‘সি রোবট’ মোতায়েন করল যুক্তরা…
  • ১৯ এপ্রিল ২০২৬
আমরা কল্পনাও করতে পারিনি, কার্টুন শেয়ার করায় গ্রে/প্তার করা…
  • ১৯ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৩৪
  • ১৯ এপ্রিল ২০২৬
এক মাসেই ১২ কেজির এলপিজির দাম দুই দফায় বেড়ে ৫৯৯ টাকা
  • ১৯ এপ্রিল ২০২৬