ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৩৪

১৯ এপ্রিল ২০২৬, ০৫:০২ PM
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে তিন মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৪ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৭৮ শিশু।

জানা গেছে, গত ৯ এপ্রিল কিশোরগঞ্জ সদর উপজেলা থেকে তিন মাস বয়সী শিশুটিকে হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা ১টার দিকে শিশুটির মৃত্যু হয়।

ময়মনসিংহে দিন দিন বাড়ছেই হামের প্রকোপ। বিশেষ করে শিশুদের মধ্যে এই সংক্রমণ উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে। প্রতিদিনই নতুন নতুন রোগী শনাক্ত হওয়ায় অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক।

চিকিৎসকদের মতে, সময়মতো টিকা না নেওয়া ও সচেতনতার অভাবই এ পরিস্থিতির অন্যতম কারণ। হাসপাতালগুলোয় হামের লক্ষণ নিয়ে শিশু ভর্তি হওয়ার সংখ্যা আগের তুলনায় অনেক বেড়ে গেছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রবিবার (১৯ মার্চ) সকাল ৮টা পর্যন্ত হামের লক্ষণ নিয়ে আরও ৩৪ শিশু ভর্তি হয়েছে।

গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে ৬১১ শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫১৯ এবং মৃত্যু হয়েছে ১৪ শিশুর। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৭৮ শিশু। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৭২ শিশু।

শিশু বিভাগের প্রধান ডা. অধ্যাপক আক্তারুজ্জামান বলেন, হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো টিকাদান কর্মসূচি জোরদার করা এবং সবাইকে সচেতন করা। পাশাপাশি আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ অবস্থায় অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী টিকা নিশ্চিত করা এবং হামের লক্ষণ দেখা দিলে দ্রুত কাছের স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করা।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ২৪ ঘণ্টায় তিন মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন ৩৪ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে।

নওগাঁয় ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল সীলগালা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় একাধিক তারিখ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটির সভাপতি হতে স্নাতক পাসই লাগবে, দায়িত্বে সর্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় গরুর পেঁপেগাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
এবার গোলাম আজমের জুতাপেটার ছবি টাঙালেন ছাত্র ফেডারেশন নেতা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাব সদস্যের বিরুদ্ধে চলাচলেরে রাস্তা বন্ধ করা ও ভয়ভীতি দ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now