নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে চবিতে ছাত্রলীগ নেতা

১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৫ PM , আপডেট: ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১৬ PM
নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে চবিতে ছাত্রলীগ নেতা

নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে চবিতে ছাত্রলীগ নেতা © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে অবস্থান নিয়েছে সংগঠনের এক নেতা।  রবিবার (১৯ এপ্রিল) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।

রবিবার (১৯ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে এ কর্মসূচি পালন করে চবি শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক ওয়াহিদুল আলম ওরফে ওয়াহিদুল ইসলাম। তিনি স্পোর্টস সায়েন্স বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী ছিলেন।

প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার কর, করতে হবে’, ‘রাজনৈতিক রাজবন্দিদের মুক্তি চাই, দিতেই হবে’, আরেক পোস্টারে ‘রাজনৈতিক রাজবন্দির মুক্তি চাই, দিতে হবে’- প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ’ লেখা দেখা যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. কোরবান আলী বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। শহীদ মিনারের সিসিটিভি ফুটেজকে পর্যবেক্ষণ করে আমরা আগে তার পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি।’

জানতে চাইলে চাকসুর এজিএস ও ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান তৌফিক বলেন, ‘ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন। তারা ক্যাম্পাসে খোলামেলা এভাবে ছবি তুলে চলে যাওয়ার ঘটনাকে শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তি-শৃঙ্খলার গভীর উদ্বেগজনক। প্রক্টর ও পুলিশ প্রশাসনে দৃষ্টি আকর্ষণ করছি, যেন এদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।’

চবি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. পারভেজ বলেন, ‘এই ছেলের বিরুদ্ধে জুলাই কেন্দ্রিক মামলা ছিল। এর আগেও সে নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসন এক্ষেত্রে নির্বিকার ভূমিকা পালন করতেছে।’

তিনি বলেন, ‘ছাত্রশিবিরের দাবি স্পষ্ট, যারা জুলাইয়ের হামলায় প্রত্যক্ষ-পরোক্ষভাবে ভূমিকা রেখেছে, বিগত দিনে ফ্যাসিবাদকে সার্ভ করেছে, তাদের অবশ্যই অ্যাকাডেমিক এবং প্রশাসনিকভাবে শাস্তি প্রদান করতে হবে।’

সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে পিএলসি ল্যাব উদ্বোধন এবং ‘মাস্টারিং পিএলসি অ্যান্ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিল্পবর্জ্য-পলিথিন দূষণে মৃতপ্রায় তুরাগ, হুমকিতে জীববৈচিত্র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে যে ৩ সংকট দেখছেন ডি ভিলিয়ার্স
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9