এক মাসেই ১২ কেজির এলপিজির দাম দুই দফায় বেড়ে ৫৯৯ টাকা

১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ PM , আপডেট: ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫০ PM
১২ কেজির এলপিজি

১২ কেজির এলপিজি © ফাইল ছবি

চলতি এপ্রিল মাসে দুই দফায় বাড়লো রান্নার গ্যাসের দাম। মাসের শুরুতে এক দফা বৃদ্ধির ধাক্কা কাটতে না কাটতেই দ্বিতীয়বারের মতো বাড়ানো হলো বেসরকারি খাতের এলপিজির মূল্য। নতুন সিদ্ধান্ত মতে, ১২ কেজির এলপিজির সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৪০ টাকা। যা আজ রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৭২৮ টাকা।

এপ্রিলের শুরুতেই প্রতি কেজি এলপিজির দাম ৩২ টাকা ৩০ পয়সা বাড়ানো হয়েছিল। তার পরপরই আবারও প্রতি কেজিতে ১৭ টাকা ৬২ পয়সা বৃদ্ধি করা হয়েছে। ফলে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে গ্যাসের খরচ বেড়েছে উল্লেখযোগ্য হারে।

শহরের অনেক পরিবার এখন বলছে, রান্নার গ্যাসের বিলই মাসিক খরচের বড় অংশ দখল করে নিচ্ছে। বিশেষ করে যাদের বিকল্প কোনো জ্বালানি নেই, তাদের জন্য এই বাড়তি ব্যয় সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে।

বিইআরসি জানায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালি সংকটের কারণে এলপিজি আমদানির খরচ বেড়েছে।

এদিকে, সরকার নির্ধারিত এই মূল্যের চেয়ে অনেক খুচরা বাজারে অনেক সময় আরও বেশি দাম রাখা হয় বলে অভিযোগ অনেক ভোক্তার। ফলে সিলিন্ডার কিনতে এখন থেকে তাদের গুনতে হবে দুই হাজারেরও বেশি।

গত ২ এপ্রিল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা করা হয়েছিল। গত মাসে দাম ছিল ১ হাজার ৩৪১ টাকা। আজ নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা একলাফে ২১২ টাকা বাড়ছে। নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। 

এর আগে ফেব্রুয়ারির শুরুতে ১২ কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৩৫৬ টাকা। এরপর এলপিজির আমদানি শুল্ক কমানোর পর ২৪ ফেব্রুয়ারি দাম সমন্বয় করে ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা করা হয়।

ইবির ৫ম সমাবর্তন ২ ফেব্রুয়ারি, নিবন্ধনের তারিখ ও ফি নির্ধা…
  • ১৮ অক্টোবর ২০২৬
১৩ ক্যাটাগরির ৩২ পদে চাকরি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে, আবেদ…
  • ১৮ অক্টোবর ২০২৬
‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন রাকসুর ক্রীড়া সম্পাদক না…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে প্রধান শিক্ষকের …
  • ১৮ অক্টোবর ২০২৬
১ জানুয়ারির মধ্যে ১০ম গ্রেড বাস্তবায়ন চান প্রাথমিকের সহকারী…
  • ১৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল প্রকাশে প্রস্তুত মাউশি
  • ১৮ অক্টোবর ২০২৬