পুলিশের গুলি ছিনিয়ে নেওয়ায় হেফাজত কর্মীসহ গ্রেফতার ৪

১০ এপ্রিল ২০২১, ০৩:৩৮ PM

© ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডবের সময় এক পুলিশ সদস্যের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার সুহিলপুর বাজারের একটি মিষ্টির দোকান থেকে গুলিগুলো উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ দুই হেফাজত কর্মীসহ চারজনকে গ্রেফতার করেছে। 

আটককৃতরা হলেন, সদর উপজেলার সুহিলপুরের মৃত ছমির আলীর ছেলে আরব আলী (৪০) ও মৃত রমিজ মিয়ার ছেলে মনির মিয়া (৪২)। তারা উভয়ই পেশায় ফল ব্যবসায়ী। তাদের কাছ থেকে ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে হেফাজতের তাণ্ডবে জড়িত থাকার দায়ে সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের মৃত মনু মিয়া ছেলে জাকির হোসেন (৪৫), ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর গ্রামের মো. চান মিয়ার ছেলে মো সুমনকে (৩৪) গ্রেফতার করা হয়।

উল্লেখ গত ২৭ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স আসামি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া আসার পথে সদর মডেল থানাধীন সুহিলপুর বাজারের শেষ মাথায় পাকা রাস্তায় ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী তাদের গাড়ি গতিরোধ করে সরকারি কর্তব্য কাজে বাধাদান করে। সেই সময় খুনের উদ্দেশ্যে পুলিশকে মারধর করে ও আসামি পালানোর সুযোগ করে দেয় এবং হামলার সময় ২০ রাউন্ড গুলি ছিনিয়ে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা।

উক্ত ঘটনায় মৌলভীবাজার পুলিশের নায়েক মো. মহিউদ্দিন বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার মামলা দায়ের করেন। গত শুক্রবার পুলিশের বিশেষ একটি টিমের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেখানো মতে ব্রাহ্মণবড়িয়া সদর থানাধীন সুহিলপুর বাজারের পিয়াসা মিষ্টি ভাণ্ডার দোকানের টিনের চালের ওপর হতে ২০ রাউন্ড চায়না গুলি উদ্ধার করে পুলিশ।

তাছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবে জড়িত থাকার দায়ে জাকির হোসেন ও সুমন নামে দুজনকে গ্রেফতার করা হয়। জেলা পুলিশের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৪৯টি মামলায় ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে দু'জন হেফাজত কর্মী রয়েছে। 

ট্যাগ: আটক
স্বর্ণজয়ী থেকে নিষেধাজ্ঞা! মাবিয়ার চোখে এখন ভবিষ্যতের অজানা…
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈসু উৎসবের বর্ণিল সূচনা, ফুল আর প্রার্থনায় নদী তীরে প্রাণ…
  • ১৩ এপ্রিল ২০২৬
ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • ১৩ এপ্রিল ২০২৬
চৈত্র সংক্রান্তি ও নববর্ষ ঘিরে আইএসইউতে উৎসবের আমেজ
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সব বন্দর অবরোধ মার্কিন সামরিক বাহিনীর
  • ১৩ এপ্রিল ২০২৬
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ইউএসইটি বিওটি চেয়ারম্যানের সৌজন্য…
  • ১৩ এপ্রিল ২০২৬