ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ইউএসইটি বিওটি চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

১৩ এপ্রিল ২০২৬, ০৯:০৪ PM
ইউজিসি চেয়ারম্যানের সাথে ইউএসইটি’র বিওটি চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

ইউজিসি চেয়ারম্যানের সাথে ইউএসইটি’র বিওটি চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় © সৌজন্যে প্রাপ্ত

ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি (ইউএসইটি)-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং বাংলাদেশে অনারারি কনস্যুলেট অব পর্তুগালের প্রতিনিধি জনাব সাখাওয়াত হোসেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

 ৯ এপ্রিল সাক্ষাৎকালে তিনি অধ্যাপক ড. মামুন আহমেদকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে তাঁর সফল ও কার্যকর নেতৃত্ব কামনা করেন। এ সময় পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উচ্চশিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।

সাক্ষাৎকালে উভয় চেয়ারম্যান ইউএসইটি-এর স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন। এবং তাঁকে অবিহিত করা হয় যে, পূর্বাচলে এশিয়ান হাইওয়ের পাশে ইউএসইটি-এর স্থায়ী ক্যাম্পাস স্থাপনের লক্ষ্যে শিগগিরই গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠানের আয়োজন করা হবে। ইউএসইটি’র চেয়ারম্যান এ বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ইউজিসি চেয়ারম্যানকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানান।

এছাড়াও, মানসম্মত শিক্ষা উন্নয়ন, দক্ষতাভিত্তিক শিক্ষার প্রসার এবং ইউজিসি ও ইউএসইটি’র মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সভায় ইউএসইটি’র রেজিস্ট্রার (ইন-চার্জ) মোশাররাফ হোসাইন উপস্থিত ছিলেন। দেশের উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নে ইউএসইটি এর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

একাদশে ভর্তি: দ্বিতীয় ধাপের আবেদনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তির ২য় ধাপে আবেদনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ দল নিয়ে ‘একের ভেতর তিন’ টুর্নামেন্টের ঘোষণা বিসিবির
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‎তারা ভাঙে, আমরা গড়ি—জসীম উদ্‌দীন হলের গেট উদ্বোধনে ডাকসু ভ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটি দিয়ে পরীক্ষা ও আইআইটি শিক্ষার্থীর মৃত্যু, ক্ষমা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চার দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
  • ২১ সেপ্টেম্বর ২০২৬