চৈত্র সংক্রান্তি ও নববর্ষ ঘিরে আইএসইউতে উৎসবের আমেজ

১৩ এপ্রিল ২০২৬, ০৯:১০ PM
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে ‘প্রাণের উৎসবযাত্রা’

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে ‘প্রাণের উৎসবযাত্রা’ © সৌজন্যে পাওয়া

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উপলক্ষে ‘প্রাণের উৎসবযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে অনুষ্ঠানের প্রধান অতিথি আইএসইউ উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খানসহ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে উঠে।

অনুষ্ঠানের অংশ হিসেবে ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ঐতিহ্যবাহী পোশাক ও সাজসজ্জায় অংশগ্রহণকারীরা বাঙালি সংস্কৃতির রঙিন চিত্র তুলে ধরেন। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান বলেন, বৈশাখী মেলা, বিভিন্ন উৎসব এবং শৈশবের স্মৃতি বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তিনি শিক্ষার্থীদের পড়ালেখা ও ক্যারিয়ারের পাশাপাশি নিজেদের সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান, যাতে বাঙালি জাতি বিশ্ব দরবারে আরও মর্যাদাপূর্ণভাবে প্রতিষ্ঠিত হতে পারে।

অনুষ্ঠানে আরো অংশ নেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কাশেম, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো: একরামুল হক, রেজিস্ট্রার মো: ফাইজুল্লাহ কৌশিকসহ বিভাগীয় প্রধান এবং শিক্ষকবৃন্দ। পুরাতন বছরের বিদায় এবং নতুন বছরের আগমনকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল বাংলা সংস্কৃতির ঐতিহ্য, মূল্যবোধ ও উৎসবের আনন্দের এক উজ্জ্বল প্রতিফলন।

জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরি, আবেদন…
  • ১৭ অক্টোবর ২০২৬
একদিনেই দুই সুখবর পেলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ম্যানেজার পুলিশি হ…
  • ১৭ অক্টোবর ২০২৬
ইবতেদায়ী শিক্ষকদের ১৩তম গ্রেড নিয়ে যা বললেন সচিব
  • ১৭ অক্টোবর ২০২৬
শনাক্ত করা যাচ্ছে না পুড়ে যাওয়া ১০ মরদেহ, লাপাত্তা রিসোর্ট …
  • ১৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির সমাবর্তন ৩ ডিসেম্বর
  • ১৭ অক্টোবর ২০২৬