মাদক সিন্ডিকেটের প্রস্তাবে রাজি না হওয়ায় ব্যবসায়ীকে মারধর ও হুমকি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

১৩ এপ্রিল ২০২৬, ০৭:২৭ PM
সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী

সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী © টিডিসি ফটো

গাজীপুরে একটি মাদক সিন্ডিকেটের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় মো. আলমগীর হোসেন নামে এক ব্যবসায়ীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জড়িতদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী।

ভুক্তভোগী আলমগীর হোসেন গাজীপুর মহানগরীর বোর্ড বাজার এলাকার বাসিন্দা এবং পেশায় একটি গ্রিল ওয়ার্কশপের মালিক। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, গত ২১ ফেব্রুয়ারি স্থানীয় মাদক চক্রের মূলহোতা হিসেবে পরিচিত ‘কালা ওয়াসিম’ ও তার সহযোগীরা তাকে কৌশলে একটি নির্জন স্থানে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে ইয়াবা বহন ও মাদক কেনাবেচার কাজে যুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হয়।

আলমগীর হোসেন এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করলে মাদক ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। এমনকি ঘটনাটি পুলিশকে জানালে বা এলাকা ছেড়ে না গেলে তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলে তিনি দাবি করেন। তিনি আরও অভিযোগ করেন, কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় এলাকায় এই মাদক ব্যাবসা চলছে, যার কারণে তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলনে আলমগীর হোসেন আবেগপ্রবণ হয়ে বলেন, “মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়াই কি আমার অপরাধ? আমি শুধু আমার জীবনের নিরাপত্তা এবং এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

ভুক্তভোগীর পরিবারের সদস্যরাও এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। তারা জানান, মাদক কারবারিদের ভয়ে তারা এখন ঘর থেকে বের হতেও আতঙ্ক বোধ করছেন। এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

একাদশে ভর্তি: দ্বিতীয় ধাপের আবেদনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তির ২য় ধাপে আবেদনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ দল নিয়ে ‘একের ভেতর তিন’ টুর্নামেন্টের ঘোষণা বিসিবির
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‎তারা ভাঙে, আমরা গড়ি—জসীম উদ্‌দীন হলের গেট উদ্বোধনে ডাকসু ভ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটি দিয়ে পরীক্ষা ও আইআইটি শিক্ষার্থীর মৃত্যু, ক্ষমা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চার দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
  • ২১ সেপ্টেম্বর ২০২৬