সপ্তম শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় চাচাকে পিটিয়ে হত্যা

২৮ মার্চ ২০২১, ০৯:৩১ PM
রংপুরে সপ্তম শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ অভিযোগ উঠেছে

রংপুরে সপ্তম শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ অভিযোগ উঠেছে © প্রতীকী ছবি

রংপুরে ভাতিজিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার চাচাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে বখাটের বিরুদ্ধে। জেলার পীরগাছা উপজেলার ওই ঘটনায় অভিযুক্ত বখাটে নূর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় মাদরাসার সপ্তম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করত বখাটে নুর আলম। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে ছাত্রীর চাচা মিজানুর রহমান এর প্রতিবাদ করে। এতে নুর আলম ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে গত শনিবার সাহেব বাজারে মিজানুর রহমানকে পিটিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৮ মার্চ) বিকেলে তিনি মারা যান। এ ঘটনায় বখাটে নুর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে চবিতে ছাত্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
রুমিন ফারহানার বক্তব্যকালীন সরকারি এমপিদের অঙ্গভঙ্গি, প্রশ্…
  • ১৯ এপ্রিল ২০২৬
মাইন অপসারণে হরমুজ প্রণালিতে ‘সি রোবট’ মোতায়েন করল যুক্তরা…
  • ১৯ এপ্রিল ২০২৬
আমরা কল্পনাও করতে পারিনি, কার্টুন শেয়ার করায় গ্রে/প্তার করা…
  • ১৯ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৩৪
  • ১৯ এপ্রিল ২০২৬
এক মাসেই ১২ কেজির এলপিজির দাম দুই দফায় বেড়ে ৫৯৯ টাকা
  • ১৯ এপ্রিল ২০২৬