বোনকে হাসপাতালে নেয়ার পথে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

২৮ মার্চ ২০২১, ০৮:০৬ AM
নারায়নগঞ্জে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে

নারায়নগঞ্জে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে © প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অসুস্থ ছোট বোনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সাদিকুল ইসলাম রিয়ন (১৭) নামে এক কলেজছাত্র হত্যার শিকার হয়েছেন। শনিবার (২৭ মার্চ) রাত পৌনে ১১টার দিকে দুর্বৃত্তের হামলায় তার মৃত্যু হয়। হামলায় রিয়নের পিতা জহিরুল ইসলাম কচি (৩৮), মা জোসনা বেগম (৩২), ছোট বোন নুসরাত ও চাচা শাহিদুল ইসলাম (৩২) আহত হয়েছেন।

আহতদের প্রথমে ডা. সিরাজুল ইসলাম চৌধুরী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। রিয়নের বাড়ি উপজেলার উত্তর ব্রাহ্মণখালী এলাকায়। সে কাঞ্চন সলিমউদ্দিন চৌধুরী কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ জানায়, শনিবার বিকালে রিয়নের অসুস্থ ছোট বোন নুসরাতকে নিয়ে পিতা, মা ও চাচা শাহিদুল ইসলাম ভুলতা হাসপাতালে যাচ্ছিলেন। পথে পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুর্বৃত্তরা তাদের ওপর রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, ছুরি, লোহার রড, এসএস পাইপসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

এসময় দুর্বৃত্তরা তাদেরকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। সঙ্গে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকারও ছিনিয়ে নেয়। একপর্যায়ে তাদের চিৎকারে লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় রিয়নের চাচা সানোয়ার ইসলাম বাদী হয়ে ৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন রূপগঞ্জ থানায়। এ প্রসঙ্গে রূপগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো. ছালাউদ্দিন ভুঁইয়া বলেন, দুর্বৃত্তরা যে দলেরই হোক আইনের আওতায় আনা উচিত তাদেরকে।

রূপগঞ্জ থানার ওসি মহসিনুল কাদির বলেন, হত্যা মামলা হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি।

ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা
  • ১৯ এপ্রিল ২০২৬
নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে চবিতে ছাত্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
রুমিন ফারহানার বক্তব্যকালীন সরকারি এমপিদের অঙ্গভঙ্গি, প্রশ্…
  • ১৯ এপ্রিল ২০২৬
মাইন অপসারণে হরমুজ প্রণালিতে ‘সি রোবট’ মোতায়েন করল যুক্তরা…
  • ১৯ এপ্রিল ২০২৬
আমরা কল্পনাও করতে পারিনি, কার্টুন শেয়ার করায় গ্রে/প্তার করা…
  • ১৯ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৩৪
  • ১৯ এপ্রিল ২০২৬