ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা

১৯ এপ্রিল ২০২৬, ০৫:১২ PM
ওয়ালটন তাকিওন ইলেকট্রিক বাইক

ওয়ালটন তাকিওন ইলেকট্রিক বাইক © সংগৃহীত

বৈশ্বিক জ্বালানি সংকটে তেল চালিত বাইক বা যানবাহন ব্যবহারকারীরা যখন যাতায়াতে ভোগান্তি পোহাচ্ছেন, তখনই গ্রাহকদের কথা মাথায় রেখে ওয়ালটন তাকিওন ইলেকট্রিক বাইক শুরু করেছে ‘সুপার সেভার কার্নিভ্যাল’। যেখানে তাকিওন ইলেকট্রিক বাইকে দেওয়া হচ্ছে ৯ হাজার ৬০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। সেই সঙ্গে ভাগ্যবান একাধিক গ্রাহক পাচ্ছেন আর্জেন্টিনা ফুটবল দলের খেলা সরাসরি মাঠে বসে দেখার সুযোগ।

পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে তাকিওন ইলেকট্রিক বাইকের উদ্যোগে চলছে ফ্রি সার্ভিস ক্যাম্পেইন ও টেস্ট রাইড। যেখানে তাকিওন ব্যবহারকারীগণ আকর্ষণীয় ছাড়ে পার্টস ক্রয়ের সুবিধাসহ বাইকের ফ্রি সার্ভিস করাতে পারছেন। এ ছাড়া আগ্রহী ক্রেতাদের জন্য রয়েছে সরাসরি বাইক দেখা ও টেস্ট রাইড করার সুযোগ। দেশব্যাপী সব ওয়ালটন শোরুম থেকে গ্রাহকরা এই অফার উপভোগ করতে পারছেন।

এদিকে ‘সুপার সেভার কার্নিভ্যাল’ উপলক্ষে দেশে তৈরি ওয়ালটনের ইলেকট্রিক বাইক ব্র্যান্ড তাকিওনের উদ্যোগে দেশব্যাপী অনুষ্ঠিত হয়েছে র‌্যালি ও ফ্রি সার্ভিস ক্যাম্পেইন। দেশের ৬৪টি জেলায় ৭০টির বেশি স্থানে একযোগে এই র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিতে ইলেকট্রিক বাইক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সেই সঙ্গে তাকিওন ইলেকট্রিক বাইক সুপার সেভার কার্নিভ্যাল অফারের বিস্তারিত তুলে ধরা হয়। একই সঙ্গে চলমান তাকিওন ইলেকট্রিক বাইকের ফ্রি সার্ভিস ক্যাম্পেইনের বিস্তারিত গ্রাহকদের কাছে তুলে ধরা হয়। 

তাকিওন ইলেকট্রিক বাইক দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রিক বাইক। বাংলাদেশের রাস্তা ও পরিবেশের জন্য বিশেষভাবে তৈরি এই ইলেকট্রিক বাইক বর্তমানে আরামদায়ক রাইডিং এক্সপেরিয়েন্স ও দ্রুত সার্ভিস নিশ্চিত করার মাধ্যমে গ্রাহক চাহিদার শীর্ষে অবস্থান করছে। বর্তমানে গ্রাহক চাহিদার কথা মাথায় রেখে মোট ৯টি ভিন্ন মডেলে আকর্ষণীয় কালার ভ্যারিয়েন্টে ওয়ালটন তাকিওন ইলেকট্রিক বাইক এভেইলেভল রয়েছে।

তাকিওন ইলেকট্রিক বাইকে সাশ্রয়ী খরচে মডেলভেদে ১০-২০ পয়সায় পর্যন্ত প্রতি কিলোমিটার ভ্রমণ করা যায়। এ ছাড়া রয়েছে ৮০ থেকে ১২০ কিমি রেঞ্জ, উন্নত লিড গ্রাফিন ব্যাটারি, শক্তিশালী সাসপেনশন, রিমোট কী, ডিজিটাল ড্যাশবোর্ড, স্পিড মোড, উন্নত টায়ারসহ আকর্ষণীয় সব ফিচার। ওয়ালটন তাকিওন ইলেকট্রিক বাইকে দুজন পূর্ণবয়স্ক মানুষ স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারেন।

দেশের প্রথম বিআরটিএ অনুমোদিত তাকিওন ইলেকট্রিক বাইক বর্তমানে ৭৮ হাজার ৭৫০ টাকা থেকে শুরু করে ১ লাখ ৮৩ হাজার টাকা পর্যন্ত মূল্যে পাওয়া যাচ্ছে, যা ক্রেতারা দেশের প্রতিটি প্রান্তে থাকা ওয়ালটনের অফিশিয়াল শোরুম বা তাকিওন এক্সক্লুসিভ ডিলার আউটলেট থেকে থেকে নগদ অথবা সহজ কিস্তিতে ক্রয় করতে পারছেন।

প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিক সিলগালা, মালিককে লাখ টাকা জর…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে পিএলসি ল্যাব উদ্বোধন এবং ‘মাস্টারিং পিএলসি অ্যান্ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিল্পবর্জ্য-পলিথিন দূষণে মৃতপ্রায় তুরাগ, হুমকিতে জীববৈচিত্র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে যে ৩ সংকট দেখছেন ডি ভিলিয়ার্স
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9