মালিবাগে বাসে আগুন

২৭ মার্চ ২০২১, ০৩:৫১ PM

© সংগৃহীত

রাজধানীর মালিবাগে একটি যাত্রীবাসে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মালিবাগ রেলগেটে পুলিশ বক্সের সামনে
শনিবার (২৭ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে তুরাগ পরিবহনের একটি বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কে বা কারা এই অগ্নিসংযোগ করেছেন তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

বাসে আগুন জ্বলে উঠলে আতঙ্কে যাত্রীরা জানালা ভেঙে রাস্তায় লাফিয়ে পড়েন। এতে কয়েকজন সামান্য আঘাত পেলেও গুরুত্বর আহত হননি কেউ। স্থানীদের সহায়তায় সেখানে অবস্থান করা পুলিশ সদস্যরা দ্রুত পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এ ব্যাপারে ঘটনাস্থলে যাওয়া হাতিরঝিল থানার এসআই আব্দুল আলীম বলেন, উত্তরাগামী তুরাগ পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় স্থানীয়দের নিয়ে পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হননি। এটা নাশকতা না দুর্ঘটনা এ ব্যাপারে তদন্ত করছে পুলিশ বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

অনেকে আতঙ্কে গাড়ির জানালা ভেঙে রাস্তায় ঝাঁপ দিতে গিয়ে সামান্য আঘাত পেলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। এটা নাশকতা না দুর্ঘটনা এ ব্যাপারে তদন্ত করছে পুলিশ।

 

মানারাত ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ভর্তি মেলা শুরু, ভ…
  • ১৩ এপ্রিল ২০২৬
মাউশি ডিজির দায়িত্বে থাকা আব্দুল হান্নানকে ওএসডি
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ১২৫ টাকা কেন্দ্র ফি নি…
  • ১৩ এপ্রিল ২০২৬
বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ২৫
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈশাখী মেলার প্রস্তুতিতে সরগরম ময়মনসিংহের পালপাড়া
  • ১৩ এপ্রিল ২০২৬
মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬