মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

১৩ এপ্রিল ২০২৬, ০৩:১৪ PM
ইকবাল হোসেন

ইকবাল হোসেন © সংগৃহীত

ঝালকাঠির নলছিটি উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১৩ এপ্রিল) রাতে উপজেলার খাগড়াখানা গ্রামে নিহতের নিজ বাড়ির সামনের সড়কে এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

নিহত ইকবাল হোসেন (৪৭) ওই গ্রামের মৃত আজাহার আলী হাওলাদারের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে প্রতিবেশী রাজ্জাক শিকদার ইকবালকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। কিছুক্ষণ পর রাজ্জাকের বাবা রশিদ শিকদার ইকবালের স্বজনদের কাছে খবর দেন যে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে গেছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ইকবালকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার গলা, হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন ছিল। পরে তাকে উদ্ধার করে প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বোন কুলসুম বেগম জানান, ইকবাল দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি প্রায়ই রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করতেন এবং স্থানীয়দের সঙ্গে অস্বাভাবিক আচরণ করতেন। এ কারণে অতীতে একাধিকবার তিনি স্থানীয়দের মারধরের শিকারও হয়েছেন।

এ বিষয়ে নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9