ঢাবি ছাত্রী ধর্ষণ: নুরদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৫ জানুয়ারি

২০ ডিসেম্বর ২০২০, ১২:৫৯ PM
নুরুল হক নুর

নুরুল হক নুর © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের মামলায় ডাকসুর সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ ছয় জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। লালবাগ থানায় করা ধর্ষণ মামলায় আজ  রবিবার (২০ ডিসেম্বর) তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তার নতুন করে এ দিন ধার্য করেন।

আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত ২০ সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নুরসহ ছয় জনের বিরুদ্ধে লালবাগ থানায় ধর্ষণের অভিযোগে মামলাটি দায়ের করেন।

এ মামলার অপর আসামিরা হলেন— বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান সোহাগ (২৮), আহবায়ক হাসান আল মামুন (২৮), যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলাম (২৮), নাজমুল হুদা (২৫) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহিল কাফি (২৩)।

এর আগে গত ২১ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহবায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে আরেকটি মামলা দায়ের করেন। এ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ আরও পাঁচজনকে আসামি করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জলবায়ু ও দুর্যোগ সহনশীলতা সম্মেলন 
  • ১২ এপ্রিল ২০২৬
সৌদি আরবে যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান
  • ১২ এপ্রিল ২০২৬
খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ১২ এপ্রিল ২০২৬
এপ্রিলের শেষ সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন: এমপি …
  • ১২ এপ্রিল ২০২৬
হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
close