রোগযন্ত্রণায় মুক্তিযোদ্ধার আত্মহত্যা

০১ নভেম্বর ২০২০, ০৮:৪৩ AM
আত্মহত্যা

আত্মহত্যা © প্রতীকী ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আব্দুল জলিল বাঙালি (৬৮) নামে একজন বীর মুক্তিযোদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করেছেন। শুক্রবার রাতে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের কালিগঞ্জ গ্রামে নিজ বাড়ির একটি কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে কালিগঞ্জ কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়।

মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের স্বজনেরা জানান, দীর্ঘদিন পেটের পীড়ায় ভুগছিলেন তিনি। এনায়েতপুর খাজা ইউনুস আলী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত সপ্তাহে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হওয়ার পর বাড়ি ফিরে আসেন। কিন্তু শুক্রবার সকাল থেকে আবার তার পেটে তীব্র ব্যথা শুরু হয়। একপর্যায়ে ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে সবার অজান্তে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

এ বিষয়ে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাশ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। সুরতহাল রিপোর্টে সন্দেহজনক কিছু না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মওদুদ আহম্মেদ বলেন, শনিবার সকালে কালিগঞ্জ কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আব্দুল জলিল বাঙালিকে দাফন করা হয়েছে।

এরিয়া সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রমি এগ্রো ফুডস, পদ ২০, আব…
  • ০২ এপ্রিল ২০২৬
গাইবান্ধায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৬ শিশু
  • ০২ এপ্রিল ২০২৬
গাজীপুরে আ.লীগ নেতা ও সাবেক কাউন্সিলর মন্তাজ উদ্দিন গ্রেপ্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
কেন্দ্রের টয়লেটে তল্লাশি করে নকল বের করাসহ বোর্ডের ৩১ জরুরি…
  • ০২ এপ্রিল ২০২৬
এবার উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন ভেরিয়েন্ট ‘সিকাডা’, যে ৭ উ…
  • ০২ এপ্রিল ২০২৬
কারা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭২, আবেদন শুর ৯ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬