সংসদে বিরোধীদলীয় নেতা

‘মিথ্যা নাকি অসত্য’ বিতর্কে জামায়াত আমির ও স্বরাষ্ট্রমন্ত্রী

০২ এপ্রিল ২০২৬, ০৫:৫১ PM , আপডেট: ০২ এপ্রিল ২০২৬, ০৬:০১ PM
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ © সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বোতল পরিবর্তন করে ম্যাটেরিয়ালস ঠিক রেখে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসেবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এই ‘দক্ষতা’র জন্য সালাহউদ্দিন আহমেদকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে পয়েন্ট অব অর্ডার উত্থাপনকালে এই ঘটনা ঘটেছে।

পয়েন্ট অব অর্ডারে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, আমি দাঁড়ালেই ভালবাসার কিছু কথা বলতে হয়। মাননীয় সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা কালকে চলে যাওয়ার পরে আমাকে ভালবেসে একটু কথা বলেছেন। তিনি বলেছেন যে একটি অসত্য কথা এখানে বলে গেছি। আমি জানতে পারলাম। তো আল্লাহ তায়ালা তাকে অপূর্ব দক্ষতা দিয়েছেন, জাস্ট বোতলটা পরিবর্তন করে ম্যাটেরিয়ালসটা ঠিক রেখে তিনি সত্যকে মিথ্যা হিসেবে এবং মিথ্যাকে সত্য হিসেবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন। এজন্য তাকে শুধু ধন্যবাদ জানানোর জন্য এখানে দাঁড়িয়েছি মাননীয় স্পিকার। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।

এ সময় জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আপনি নিশ্চয় পয়েন্ট অব অর্ডারে এই বক্তব্য রেখেছেন। পয়েন্ট অব অর্ডার চলমান বিষয়ে, এটি গতকালের বিষয়। সুতরাং এটা এখন আর নতুন করে তোলার প্রয়োজন নাই।

এদিকে জামায়াত আমিরের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, এই মুহূর্তে মাননীয় বিরোধীদলীয় নেতা দুটা অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন। সেটি হচ্ছে মিথ্যা, অসত্য বললে আমি আপত্তি করতাম না, যে আমি কালকে মিথ্যা বলেছি। মিথ্যা শব্দটা অসংসদীয় হিসেবে এক্সপাঞ্জ করার জন্য অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে, উনার কালকের বক্তব্যের প্রেক্ষিতে আমি বলেছিলাম, বিরোধীদলীয় নেতা এখানে একটা অসত্য বক্তব্য উত্থাপন করেছেন। সেটা ছিল যে এখানে রুলস-৬২ অনুসারে আপনি তার পরে একজন বেসরকারি সদস্যের মুলতবি প্রস্তাব গ্রহণ করেছেন, উনারা ওয়াকআউট করার আরও অনেক পরে। তাহলে সেটা পার্লামেন্টে উত্থাপিত বা পঠিত হল কী করে? সুতরাং আমি বলেছি বক্তব্যটা অসত্য।

পরে বিরোধীদলীয় নেতা আবারও বলেন, বিভ্রান্তিটা এখানে, একই বিষয়ে একই প্রস্তাব একজন স্বতন্ত্র সংসদ সদস্য এনেছিলেন। সেই প্রস্তাবটি ভিন্ন নামে গতকাল এসেছে। শুধু নাম বদল হয়েছে, প্রস্তাবটা ঠিক আছে। আমি তো আগেরটা জানতাম বলে বলেছি। এখানে কোনো ভুল তথ্য দেইনি।

পূজায় ডিজে বাজানো নিষিদ্ধ করলেন শুভেন্দু অধিকারী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে বাঁধনের ওপর হামলা, থানায় অভিযোগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9