স্থানীয় প্রশাসনে দলীয় নেতাদের পুনর্বাসন হচ্ছে: রুমীন ফারাহানা

০১ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ PM , আপডেট: ০১ এপ্রিল ২০২৬, ০৭:২০ PM
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা © টিডিসি

স্থানীয় প্রশাসনে দলীয় নেতাদের পুনর্বাসন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। আজ বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে এমন মন্তব্য করেন তিনি। 

সংবিধানের ৫৯ নম্বর অনুচ্ছেদে দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, স্থানীয় সরকার পরিচালিত হবে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। কিন্তু আমরা বিষ্ময়ের সঙ্গে এবং দুঃখ নিয়ে লক্ষ্য করলাম একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসবার পরপরই স্থানীয় প্রশাসনগুলোতে প্রশাসক নিয়োগ করেছে। 

তিনি আরও বলেন, যখন শেখ হাসিনা পালিয়ে গেল তখনকার পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসক নিয়োগ দিতে বাধ্য হয়েছিল। কারণ আমরা দেখেছি ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে চেয়ারম্যান বা মেম্বার যারা ছিল তারাও পালিয়ে গেছে। কিন্তু এই অবস্থা এখন আর নেই। এখনতো একটা সুষ্ঠ নির্বাচন দেয়া যায়। সেই জায়গায় আমরা দেখলাম দলীয় নেতাকর্মীদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। 

বিএনপির সাবেক এই নেত্রী বলেন, দীর্ঘদিন এ দেশে নির্বাচন হয় নাই। মানুষ তাদের পছন্দের প্রতিনিধি দীর্ঘদিন পর্যন্ত এই দেশে কোন নির্বাচন হয় নাই। মানুষ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই। জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে নির্বাচন পর্যন্ত প্রত্যেকটি নির্বাচন ছিল কারচুপিপূর্ণ। সে কারণেই একবার সংসদে আমি মজা করে বলেছিলাম সুষ্ঠ হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে ছিল জনগণ, এর নাম বাংলাদেশের নির্বাচন। 

‎‘যারা দেশকে বারবার রক্তাক্ত করেছে, তাদের যেভাবে দমন করা প্…
  • ১০ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে গেল যুব উন্নয়ন কর্মকর…
  • ১০ নভেম্বর ২০২৬
৫৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-১৭
  • ১০ নভেম্বর ২০২৬
হাসিনাকে ‘টেরোরিস্ট’ বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ‘বাচনভঙ্…
  • ১০ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় নদীতে ভাসমান অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার 
  • ১০ নভেম্বর ২০২৬
দুই জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950