একজন ছাড়া সব স্বতন্ত্র এমপি বিএনপির সঙ্গে, জামায়াতের সঙ্গে এক ও বিএনপি সঙ্গে ৩ দল

০১ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ PM
জাতীয় সংসদ ভবন

জাতীয় সংসদ ভবন © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে অধিকাংশ স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) বিএনপির সঙ্গে জোটে থাকছেন। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত এমপি রুমিন ফারহানা এ জোটে থাকছেন না।

বুধবার (১ এপ্রিল) নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ছয়জন স্বতন্ত্র এমপি বিএনপির সঙ্গে রয়েছেন, আর একজন কোনো জোটে থাকছেন না।

তিনি আরও জানান, সংরক্ষিত নারী আসনে বিএনপি ও জামায়াতে ইসলামী পৃথকভাবে জোটগত নির্বাচন করবে। জামায়াতের সঙ্গে থাকবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আর বিএনপির সঙ্গে রয়েছে গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।

ইসি সচিব বলেন, সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে আগামী ৬ এপ্রিল কমিশন সভা অনুষ্ঠিত হবে এবং ওইদিনই ভোট আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত আসবে।

আইন অনুযায়ী, কোনো দল সংসদে যতগুলো আসন পায়, সেই সংখ্যাকে ৫০ দিয়ে গুণ করে প্রাপ্ত ফলাফলকে ৩০০ দিয়ে ভাগ করলে যে ফল আসে সেটিই হচ্ছে সংশ্লিষ্ট দলের সংরক্ষিত নারী আসন সংখ্যা। তবে বিভিন্ন শর্তের কারণে এই সংখ্যা এদিক সেদিক হতে পারে।

ভোটে বিজয়ী সাত স্বতন্ত্র প্রার্থী হলো- ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানা, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে লুৎফর রহমান খান আজাদ, কিশোরগঞ্জ-৫ আসনে শেখ মজিবুর রহমান, চাঁদপুর-৪ আসনে আব্দুল হান্নান, কুমিল্লা-৭ আসনে আতিকুল আলম শাওন, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনে সালমান ওমর এবং দিনাজপুর-৫ আসনে এ জেড এম রেজওয়ানুল হক বিজয়ী হয়েছেন। বিজয়ী এসব স্বতন্ত্র প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিলেন।

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081