বিসিবির আরেক পরিচালকের পদত্যাগ

০২ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ PM , আপডেট: ০২ এপ্রিল ২০২৬, ০৬:১৬ PM
ইয়াসির ফয়সাল

ইয়াসির ফয়সাল © সংগৃহীত

পদত্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিকস কমিটির চেয়ারম্যান ও পরিচালক ইয়াসির ফয়সাল।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে নিজের পদত্যাগপত্র জমা দেন এনএসসি কোটায় বিসিবিতে আসা এই পরিচালক। তবে তার এই পদত্যাগ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে, গত বছরের অক্টোবর থেকে মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা আমজাদ হোসেনকে হঠাৎ সরিয়ে মোখছেদুল কামাল বাবুকে সেই দায়িত্ব দেওয়া হয়। পরে বিসিবির পরিচালক পদ থেকেও পদত্যাগ করেন আমজাদ। বিসিবি সভাপতির কাছে পাঠানো চিঠিতে ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন তিনি। এরও আগে, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন আরেক পরিচালক ইশতিয়াক সাদেক এবং 

এদিকে নির্বাচনের পর থেকেই অস্বস্তিতে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড। বিশেষ করে, ক্লাব সংগঠকদের সঙ্গে চলমান দ্বন্দ্বের কারণে কার্যত স্থবির রাজধানীর ক্লাব ক্রিকেট। এমনকি নির্ধারিত সময়ে মাঠে না গড়ানোর কারণে শঙ্কায় ঢাকা প্রিমিয়ার লিগও।

এমন পরিস্থিতির মাঝেই আগামী শনিবার (৪ এপ্রিল) জরুরি বোর্ড সভায় বসতে যাচ্ছেন বিসিবির পরিচালকরা। সেদিন বেলা ১১টায় মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে অবস্থিত বিসিবি কার্যালয়ে এই সভা শুরু হবে।

বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শেখ মুজিবের নামে হল পুনর্বহালের উদ্যোগের প্রতিবাদ, প্রশাসনক…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘স্ত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা, সে এখন পাশে বসে কাঁদছে, মুখের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬