চীনের পিকিং ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন সরকারি কর্মকর্তারা, করুন আবেদন

০২ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ PM , আপডেট: ০২ এপ্রিল ২০২৬, ০৬:০০ PM
স্কলারশিপে চীনের পিকিং ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর-পিএইচডি করতে চাইলে আবেদন করুন দ্রুতই

স্কলারশিপে চীনের পিকিং ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর-পিএইচডি করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

​বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের উচ্চশিক্ষার সুযোগ দিতে চীনের পিকিং ইউনিভার্সিটির অধীনস্থ 'ইনস্টিটিউট অব সাউথ-সাউথ কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট' (ISSCAD)-এ মাস্টার্স ও ডক্টরাল প্রোগ্রামে ভর্তির আবেদন আহ্বান করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়ের বিদেশ প্রশিক্ষণ শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

​চীন সরকারের অর্থায়নে পরিচালিত এই স্কলারশিপের আওতায় দুই ধরনের প্রোগ্রামে মোট ৩ কর্মকর্তাকে মনোনয়ন দেওয়া হবে।

১. মাস্টার্স প্রোগ্রাম: পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (ন্যাশনাল ডেভেলপমেন্ট)-১ বছর মেয়াদি (২ জন)।

২. ডক্টরাল প্রোগ্রাম: ন্যাশনাল ডেভেলপমেন্ট স্টাডিজ-৩ বছর মেয়াদি (১ জন);

আবেদনের শর্ত

১. চাকরি স্থায়ী হতে হবে;

২. মাস্টার্স ডিগ্রির ক্ষেত্রে ৩ বছরের সরকারি চাকরির অভিজ্ঞতা এবং স্নাতক ডিগ্রি ও পিএইচডি আবেদনের ক্ষেত্রে ৫ বছরের সরকারি চাকরির অভিজ্ঞতা এবং মাস্টার্স ডিগ্রি সম্পন্নকারী হতে হবে;
৩. কোর্স শুরুর তারিখে বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে (জন্ম তারিখ: ১ সেপ্টেম্বর ১৯৮১ এর পর হতে হবে);

৪. ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণস্বরূপ (ক) IELTS ন্যূনতম ৭.০ (খ) (a) TOEFL ১০০ অথবা ১০০ এর ওপরে (ইন্টারনেটভিত্তিক) (b) TOEFL ৬০০ অথবা ৬০০ এর ওপরে (পেপারভিত্তিক) স্কোর থাকতে হবে;
৫. ইতঃপূর্বে যারা প্রেষণে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন তারা একই মানের প্রোগ্রামে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই;

৬. আবেদনকারীকে শারীরিক এবং মানসিকভাবে উচ্চশিক্ষায় অংশগ্রহণে পূর্ণ সক্ষমতা সম্পন্ন হতে হবে;

৭. বর্তমানে চীনে অধ্যয়নরত অথবা চীন সরকারের বৃত্তিপ্রাপ্ত কোনো কর্মকর্তা আবেদন করতে পারবেন না;

আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

​আবেদনপ্রক্রিয়া ও সময়সীমা

১. উক্ত মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আগ্রহী কর্মকর্তাগণ জনপ্রশাসন প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা নীতিমালা, ২০২৩ (সংশোধিত) ও চীনা দূতাবাস এর Program Offer Letter এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের Program Concept Paper অনুসরণপূর্বক আবেদন করতে পারবেন। প্রচলিত প্রক্রিয়া অনুসরণপূর্বক প্রাপ্ত আবেদন যাচাই-বাছাইয়ের ভিত্তিতে বর্ণিত ২টি প্রোগ্রামে অংশগ্রহণের জন্য যে ৩ (তিন) জন কর্মকর্তাকে মনোনয়ন প্রদান করা হবে কেবল তারাই আগামী ৬ জুন ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে সরাসরি আবেদন করতে পারবেন।

২. আগ্রহী কর্মকর্তাগণ তাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতিক্রমে আগামী ১২ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় (দু.আ. উপসচিব, বিদেশ প্রশিক্ষণ শাখা, ভবন নম্বর-১, কক্ষ নম্বর-১৬২০) বরাবর আবেদন করতে পারবেন।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

প্রসঙ্গত, পিকিং বিশ্ববিদ্যালয় চীনের সবচেয়ে প্রাচীন ও মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোর একটি। এই বিশ্ববিদ্যালয়টি চীনের শিক্ষা ও রাজনৈতিক সংস্কারে বিশেষ ভূমিকা রেখেছে। দেশটির বেইজিং শহরের হাইডিয়ানে পিকিং বিশ্ববিদ্যালয় অবস্থিত। টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং ও কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টি এশিয়ার শীর্ষে রয়েছে। দেশটির বিখ্যাত অনেক ব্যক্তি এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

বনশিল্প উন্নয়ন করপোরেশনে ১১২ পদে বড় নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নামেই ‘ক্যাশলেস ক্যাম্পাস’ রাবি, কমেনি ভেগান্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মোবাইল ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, কোন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইমাম-মুয়াজ্জিন, পুরোহিতদের ভাতা দেবে সরকার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, নিষিদ্ধ মসজিদ-মন্দি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যশোরে গলাকাটা মরদেহ উদ্ধার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9