ধর্ষণ মামলায় কলেজছাত্র গ্রেফতার

১৩ অক্টোবর ২০২০, ০৯:৪৫ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

দশম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার চট্টগ্রাম নগরীর সদরঘাট থানায় দায়ের করা মামলায় মো. রিয়াজ (২০) নামে অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করা হয়। রিয়াজ নগরীর ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সোমবার ভুক্তভোগীর বাবা থানায় মামলা করেন।

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থী এবং অভিযুক্ত তরুণের বাসা পাশাপাশি। প্রতিবেশী মেয়েটির সঙ্গে তার পূর্বপরিচয় ও ভালো সম্পর্ক আছে। স্কুল শিক্ষার্থীর বাবার অভিযোগ, গত ১৬ সেপ্টেম্বর রিয়াজ তার মেয়েকে ফুসলিয়ে মাদারবাড়ি এলাকায় বন্ধুর বাসায় নিয়ে যায়। সেখানে বন্ধুর অনুপস্থিতিতে তাকে ধর্ষণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) আহমেদ উল্লাহ ভূঁইয়া মামলা শেষে গ্রেফতার এই শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই গণ‌অভ্যুত্থানে অন্য স্পেশালিটিতে বদলি, এবার ওএসডি করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬