অনলাইন জুয়ায় আসক্তি, রাজধানীতে ভবন থেকে লাফিয়ে ‘আত্মহত্যা’ কলেজ শিক্ষার্থীর

১৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ PM
রাজধানীতে ভবন থেকে লাফিয়ে ‘আত্মহত্যা’ কলেজ শিক্ষার্থীর

রাজধানীতে ভবন থেকে লাফিয়ে ‘আত্মহত্যা’ কলেজ শিক্ষার্থীর © প্রতীকী ছবি

রাজধানীর কলাবাগানে বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে মো. ফয়সাল মাহমুদ (২১) নামের এক শিক্ষার্থী। পুলিশ জানিয়েছে, অনলাইনে জুয়ায় আসক্ত ছিলেন তিনি, টাকা নিয়ে মায়ের সঙ্গে রাগারাগি করে ভবন থেকে লাফিয়ে পড়েন তিনি। 

গতকাল রোববার (১২ এপ্রিল) দিবাগত রাতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্র জানায়, ফয়সাল নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি কারিগরি কলেজের শিক্ষার্থী ছিলেন। ফয়সালের বাড়ি চাঁদপুর সদর উপজেলার জোড়া পুকুরপাড় এলাকায়। তিনি মৃত এ কে এম মাহমুদুল হকের ছেলে। পরিবারের সঙ্গে কলাবাগানের ওই ভবনের ১৩ তলার ফ্ল্যাটে থাকতেন।

পুলিশ আরও জানায় দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়ায় আসক্ত ফয়সাল মায়ের কাছ থেকে টাকা নিয়ে জুয়া খেলতেন। গত শনিবার রাতে মায়ের কাছে টাকা চাইলে না পেয়ে ঘরে রাগারাগি করেন। পরদিন রোববার রাত আনুমানিক ৯টার দিকে তিনি মাকে ঘরে আটকে জোর করে টাকা দাবি করেন। একপর্যায়ে টাকা না পেয়ে মারতে উদ্যত হন।

পরে তার মা আয়েশা হক ভবন সমিতির লোকজনের সহায়তা উদ্ধার পান। পরে ফয়সাল তার কক্ষে গিয়ে জানালার গ্রিল দিয়ে ১৩ তলা থেকে লাফ দেন। এতে পাশের ভবনের দ্বিতীয় তলার ছাদে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক সুমন বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে পাশের ভবনের দ্বিতীয় তলার ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় ফয়সালের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

সেকশন অফিসারসহ বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে পা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে অগ্নিকাণ্ড, ঘটনাস্থল না দেখেই চল…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মাস্টার্স ভর্তির আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুর্ঘটনায় আহত ৬ষ্ঠ থেকে অনার্স পড়ুয়াদের সহায়তা দিচ্ছে প্রধা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাড়ল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময়
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১১ মাস ধরে বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের সুখবর দিল মাউশি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9