স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববিদ্যালয়ে, আবেদন শেষ ২ মে

১৩ এপ্রিল ২০২৬, ১০:৫৬ PM
ইতালিতে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

ইতালিতে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্কলারশিপের আওতায় স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে ইতালির পাদোয়া বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২ মে ২০২৬।

পাদোয়া বিশ্ববিদ্যালয়, যা ইতালির দ্বিতীয় পুরোনো ও বিশ্বের পঞ্চম প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। এটি ১২২২ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সেরা বৈশ্বিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১১৫তম অবস্থানে রয়েছে। উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এ বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের অন্যতম পছন্দ।

সুযোগ-সুবিধা

প্রতি শিক্ষাবর্ষে টিউশন ফি মওকুফসহ মোট ৮ হাজার ইউরো প্রদান করবে।

আবেদনের যোগ্যতা

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*ইতালির নাগরিক নন;

*ইতালিতে বাস করেন না;

*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে এমবিএ করুন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে, আবাসনসহ থাকছে যেসব সুবিধা

প্রয়োজনীয় নথিপত্র

*পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি;

*অ্যাকাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট;

*বিদেশে উচ্চশিক্ষার বিবরণী;

*রেফারেন্স লেটার;

*জীবনবৃত্তান্ত (সিভি);

*অন্যান্য পেপারস (যদি থাকে);

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে পড়াশোনার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, করুন আবেদন

আবেদনপ্রক্রিয়া

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে এবং স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ২ মে ২০২৬।

মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬
সার মজুত করায় পদ হারালেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর
  • ০৪ অক্টোবর ২০২৬
মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬