ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন

১৩ এপ্রিল ২০২৬, ১১:০২ PM , আপডেট: ১৩ এপ্রিল ২০২৬, ১১:০২ PM
ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের ফলাফল সংক্রান্ত ওয়েবসাইটে ‘ম্যালওয়্যার আক্রমণ’ হয়েছে

ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের ফলাফল সংক্রান্ত ওয়েবসাইটে ‘ম্যালওয়্যার আক্রমণ’ হয়েছে © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফলাফল প্রকাশ সংক্রান্ত ওয়েবসাইটের তথ্য গুগলে সার্চ দিলে অযাচিত থাই ভাষা ও অনলাইন গেমিংয়ের বিজ্ঞাপন প্রদর্শিত হওয়ার ঘটনায় সৃষ্ট বিভ্রান্তি নিরসন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তবে ঢাবি প্রশাসন জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক হয়নি এবং সকল তথ্য সম্পূর্ণ নিরাপদ রয়েছে। এ বিষয়ে আজ সোমবার রাতে  ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি কিছু শিক্ষার্থী ও অনলাইন পোর্টালে দাবি করা হয় যে, ঢাবির রেজাল্ট সংক্রান্ত সাইটটি হ্যাক হয়েছে। গুগলে সাইটটির ইউআরএল (URL) সার্চ করলে নিচে থাই ভাষায় অনলাইন জুয়া বা গেমিংয়ের প্রচারমূলক বার্তা দেখা যাচ্ছিল। একে অনেকেই ‘ম্যালওয়্যার আক্রমণ’ বা ‘হ্যাকিং’ বলে ধারণা করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, ওয়েবসাইট হ্যাক হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, গুগল সার্চ ইঞ্জিনের ফলাফল (Search Results) ম্যানিপুলেশনের কারণে সংশ্লিষ্ট লিংকের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত সাইটের তথ্য প্রদর্শিত হয়েছিল। বিষয়টি জানার পরপরই গুগল কর্তৃপক্ষকে রিপোর্ট করা হয়েছে এবং গুগল ইতোমধ্যে তাদের সার্চ রেজাল্ট থেকে সেই অযাচিত তথ্য সরিয়ে ফেলেছে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা পরিষ্কার করেছেন যে, এই ঘটনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলাফল ডাটাবেজ বা মূল ওয়েবসাইটের নিরাপত্তার কোনো সম্পর্ক নেই। এটি কেবল সার্চ ইঞ্জিনের কারিগরি জটিলতা বা ম্যানিপুলেশন ছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের ফলাফলসহ সাইটের যাবতীয় তথ্য সম্পূর্ণ সুরক্ষিত। এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার এবং কোনো ধরনের গুজবে কান দিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রধানমন্ত্রীর সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিক হত্যার হুমকির অভিযোগে ছাত্রদল, ছাত্র আন্দোলন ও বৈছ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে বিএনসিসি প্লাটুনের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শেকৃবিতে উৎসাহ-উদ্দীপনায় ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সাবেক কর্মস্থল থেকে পত্রিকার ‘চাকরিচ্যুত’ ব্যুরো চিফের ঝুলন…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘ফেসবুকে মন্তব্যের জেরে’ বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে পেটাল ছা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9